PRIYOBANGLANEWS24
১৯ অক্টোবর ২০২৩, ৯:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। ১৭ অক্টোবর ঢাকা বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর বিভাগীয় বাছাই কমিটির সভাপতি মো. সাবিরুল ইসলাম এবং বাছাই কমিটির সদস্য সচিব ও বিভাগের প্রাথমিক শিক্ষার উপপরিচালক মীর্জা মো. হাসান খসরু এর স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

জানা যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৩ এ বিভিন্ন ক্যাটাগড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক/ শিক্ষিকা, বিদ্যালয়, ব্যাক্তি, কমিটি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন কর্মকান্ডে শ্রেষ্ঠ নির্বাচিত করেন।

এরই ধারাবাহিকতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোউন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিকভাবে উন্নয়নে বিশেষ অবদান রাখায় নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলুকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

নাসির উদ্দিন আহমেদ ঝিলু বলেন, এ স্বীকৃতি আমাকে কাজ করতে আরো উৎসাহিত করবে। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আমি সর্ব প্রথম প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নজর দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের নেতৃত্বে নবাবগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলো ব্যাপক উন্নয়ন হয়েছে। পাশাপাশি যারা একাজে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদের ধন্যবাদ জানাই। আগামীতেও আমি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০