PRIYOBANGLANEWS24
১৮ এপ্রিল ২০২০, ৫:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আড্ডাবাজির প্রতিবাদ: দোহারে তিনজনকে পিটিয়ে জখম

তুচ্ছ ঘটনার জের ধরে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়িতে তিন যুবককে পিটিয়ে জখম করেছে স্থানীয় বখাটেরা। এ ঘটনায় বখাটেদের বিরুদ্ধে দোহার থানায় লিখিত অভিযোগ করেছে আকাশ নামে আহত এক যুবকের বাবা ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার নয়াবাড়ি মধ্য ধোয়াইর এলাকার করিম পাগলার বাড়ির পাশে কালভার্টে দাঁড়িয়ে প্রায়শই আড্ডা দেয় এলাকার কিছু যুবক। করোনা সংক্রমন রোধে জনসমাগম বন্ধে সরকারি নির্দেশনা থাকার কারনে এলাকার কিছু সচেতন যুবক সহ এলাকার কয়েকজন মুরব্বি তাদের ওই স্থানে আড্ডা না দেওয়ার জন্য অনুরোধ করেন।

ওই ঘটনার জের ধরে বখাটেরা বৃহস্পতিবার সন্ধায় স্থানীয় আকাশ (২২), আমির হোসেন (২৪) ও শাহাদত হোসেন (২২) কে বেধরক মারপিট করে বলে অভিযোগে প্রকাশ করা হয়।

আহত অবস্থায় দুজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয় আর আকাশকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি রাখে।

এ ঘটনায় আহত যুবক আকাশের বাবা মো. আফজাল হোসেন বাদী হয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে দোহার থানার (ওসি) তদন্ত মো. আরাফাত হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০