PRIYOBANGLANEWS24
১১ অক্টোবর ২০২৩, ৩:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ফিলিং স্টেশনে বিস্ফোরণে পথচারী যুবক নিহত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একটি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ হয়ে এক পথচারী যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মডেল থানার জিনজিরা বাদামতলা এলাকায় এ ঘটনা বলে মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান।

নিহত পথচারী ওই যুবকের নাম মোঃ রনি জানালেও তার বিস্তারিত পরিচয় এখন জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা জানান, ফিলিং স্টেশনের কোনো সাইনবোর্ড লাগানো নেই। তবে এর নাম সাহেব আলী সিএনজি ফিলিং স্টেশন। এ ঘটনায় মোঃ শহিদুল ইসলাম (৩০) ও মো. আসিফ (২৮) নামের ফিলিং স্টেশনের দুই কর্মী দগ্ধ হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা আব্দুর রহিম নামের একব্যক্তি বলেন, তাঁরা কয়েকজন বন্ধু ওই ফিলিং স্টেশনের পাশে আড্ডা দিচ্ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎ ফিলিং স্টেশন থেকে বিকট শব্দ শুনতে পেয়ে আমরা তাৎক্ষণিক সেখানে গিয়ে তিনজনকে দগ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। তারপর সেখান থেকে তাঁরা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। এখন তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় রনিকে গুরুতর আহত অবস্থায় স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাটি পুলিশ তদন্ত করছে জানিয়ে ওসি মামুন অর রশিদ বলেন, এ বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও দুইজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ও নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতল মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০