PRIYOBANGLANEWS24
১০ অক্টোবর ২০২৩, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক দল আরেক দলকে ক্ষমতা থেকে টেনে হিঁচরে নামাতে চায়: জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, এ দেশে বড় দুটি রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থ উদ্বারের জন্য দেশে নানা সংকট তৈরি করে। এক দল আরেক দলকে ক্ষমতা থেকে টেনে হিঁচরে নামাতে চায়। মঙ্গলবার দুপুরে ঢাকার দোহারের জয়পাড়ায় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১ আসনের জাকের পার্টির সংসদ সদস্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যখন তাদের অস্তিত্ব সংকট হয়ে দাঁড়ায় তখন তারা একজন আরেকজনকে ধ্বংস করে দিতে চায়। এটা বাংলাদেশের রাজনীতির জন্য বড় বিপদ।

জেলা দক্ষিণ জাকের পার্টির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মুফতি শরিফুল ইসলাম সাইফী, মো: দেলোয়ার হোসেন, মোঃ আব্দুর রশিদ হাওলাদার, মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরী, বিপ্লব বনিক, জেলা দক্ষিণ ছাত্রফ্রন্টের সভাপতি শেখ মোঃ ওমর ফারুক, দোহার উপজেলা জাকের পার্টির সভাপতি মতিউর রহমান, সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক মুজিবুর রহমান, নবাবগঞ্জ উপজেলা জাকের পর্টির সভাপতি মোহর মোল্লা, সাধারন সম্পাদক মোঃ কদম আলী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সহ আরো অনেকে।

পরে কাউন্সিলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনের জাকের পার্টির সংসদ সদস্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে কাউন্সিলরদের অংশগ্রহনে ভোট অনষ্ঠিত হয়। সেখানে সবোর্”চ ১৬৩ ভোটে জাকের পার্টির কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের সহ সাধারন সম্পাদক মোঃ লুৎফুর রহমান খান প্রাথমিক ভাবে ঢাকা-১ আসন থেকে প্রার্থী নির্বাচিত হন। তবে পরবর্তিতে জাকের পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্তের পরে চূড়ান্ত প্রার্থী নির্বাচিত করা হবে বলে জানা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০