PRIYOBANGLANEWS24
৩ অক্টোবর ২০২৩, ৮:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে শুকুর সাহেব স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট: কার্তিকপুর একাদশ চ্যাম্পিয়ন

টান টান উত্বেজনা ও শ্বাসরুদ্ধকর খেলার মধ্যে দিয়ে ঢাকার দোহারে শুকুর সাহেব স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলার শুরুতেই লটাখোলা এফসির খেলোয়ার ইসমাইলের গোলে ১-০ তে এগিয়ে থাকে লটাখোলা। এরপরে দু দলই আক্রমান পাল্টা আক্রমনের মধ্যেদিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে। বিরতি শেষে খেলার শেষ মিনিটে কার্তিকপুর একাদশ এর খেলোয়ার আরিফুল ইসলামের গোলে সমতায় ফিরে কার্তিকপুর একাদশ। পরে খেলা গড়ায় টাইব্রেবেকারে। লটাখোলা এফসিকে ৫-৪ গোলে পরাজিত করে টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয় কার্তিকপুর একাদশ।

নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ টাকা ও রানারআপ দলকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার পৌর মেয়র মোহাম্মদ আলমাস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার সার্কেলের এএসপি আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনার কলি পুুতুল, ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বজলুর রহমান কামাল, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ শাখাওয়াত হোসেন নান্নু, দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম সেন্টু, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. বিল্লাল হোসেন, সহ সভাপতি বিশ্বজিৎ গুহ টুটুল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনির হোসেন ভূইয়াসহ সহ আরো অনেকে।

খেলার সার্বিক পৃষ্টপোষক ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদ মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামিল মাহমুদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০