PRIYOBANGLANEWS24
১৭ এপ্রিল ২০২০, ৩:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পিপিই ও করোনা চিকিৎসা সামগ্রীসহ চারজন গ্রেপ্তার

করোনা ভাইরাসের চিকিৎসা ও প্রতিরোধের কাজে ব্যবহৃত হয় এমন বিপুল সংখ্যক উপকরণ অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মজুদ করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ। আটককৃতরা হলেন, আনোয়ার হোসেন, অমিত বসাক, শোয়াইব ও শুভ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস. এম. শামীম জানান তিনি তাঁর টিমসহ সন্ধ্যার পরে মগবাজার মোড়ে চেকপোস্ট ডিউটি করছিলেন। তখন এক ব্যক্তি তাঁর কাছে অভিযোগ করেন বাংলামোটরের এক ব্যবসায়ী ২০ টি মাস্কের মূল্য হিসেবে তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা রেখেছেন যদিও মাস্কগুলোর প্রকৃত মূল্য মাত্র ৩,৬০০ টাকা। বিষয়টি আমলে নিয়ে তৎক্ষণাৎ তিনি সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-রমনা) জাবেদ ইকবালসহ রমনা ও শাহাবাগ থানার দুটি দল নিয়ে ঘটনাস্থল বাংলা মোটরের জহুরা টাওয়ারে অবস্থিত এবিসি কর্পোরেশনে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করেন।

তিনি বলেন, এ সময় দোকান সার্চ করতে গিয়ে বিপুল পরিমান করোনা প্রতিরোধী সামগ্রী পাওয়া যায় যার মধ্যে করোনা টেস্টিং কিটও রয়েছে যা বেসরকারিভাবে পাওয়ার কথা নয়।

অভিযানে অংশ নেওয়া সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল বলেন, আটককৃতদের হেফাজত থেকে ১৯৮ পিস পিপিই, ২৭৫ পিস করোনা টেস্টিং কিট, ৯ হাজার ৫০ পিস সাধারণ মাস্ক, ১০০ পিস এন ৯৫ মাস্ক, ৯৬০ জোড়া হ্যান্ড গ্লাভস, ২৫০ জোড়া চশমা, ৯০০ টি ক্যাপ, ১৪৪০ টি শু-কাভার জব্দ করা হয়েছে।

রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণে জনজীবন যখন বিপন্ন, টেস্টিং কিট, পিপিই ও মাস্কের অভাবে ভাইরাসের চিকিৎসা সেবাদান ব্যহত হচ্ছে, ঠিক তখনই আটককৃতরা অধিক মুনাফার লোভে অতি জরুরী এসব পন্য অবৈধভাবে গুদামজাত করে রেখে বিভিন্নভাবে বিক্রি করছেন ।

শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান জানান, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের প্রাক্কালে জরুরী চিকিৎসা সামগ্রী অবৈধভাবে মজুদ করার অভিযোগে তাদের নামে বিশেষ ক্ষমতা আইনের ২৫/২৫(বি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য যে, রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে পিপিই সহ করোনা চিকিৎসা এবং প্রতিরোধ সামগ্রী খোলাবাজার সহ বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০