PRIYOBANGLANEWS24
১৭ এপ্রিল ২০২০, ২:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৩৮ ও ৫৮ বছর বয়সী আরো দুইব্যক্তি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে।

বৃহস্পতিবার রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

আক্রান্ত ওই দুইব্যক্তি উপজেলার চুড়াইন ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে একজন এ মাসের ১০ তারিখে রাজধানী ঢাকা থেকে অপরজন গাজীপুর থেকে নিজ গ্রামে ফিরেছিলেন বলে জানান এ চিকিৎসক।

ডা. অনুপ প্রিয়বাংলা নিউজ২৪ কে বলেন, তারা দুইজন নিজ গ্রামে ফেরার পর তাদের শরীরে করোনা ভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দিলে সংবাদ পেয়ে আমরা আজ সকালে তাদের বাড়িতে গিয়ে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠাই। রাত ১০টার দিকে ফলাফলে তারা সংক্রমিত বলে নিশ্চিত হয়েছি। আক্রান্তদের আপাতত তাদের নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের স্বজনদেরসহ আশপাশের পরিবারগুলোকে হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সব ধরণের সহযোগিতা করবে। এছাড়াও আক্রান্তদের এলাকা বা চুড়াইন ইউনিয়নটি সম্পূর্ণ অবরুদ্ধ করা হবে কিনা সে বিষয়ে উপজেলা প্রশাসনই সিদ্ধান্ত নিবে বলে জানান ডা. অনুপ।

তিনি বলেন, পরবর্তীতে আইডিসিআরের নির্দেশনা অনুযায়ী আক্রান্তদের চিকিৎসার জন্য রাজধানীর যে সকল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয় তার যে কোনো একটিতে নিয়ে ভর্তি করা হবে।

আজ নবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মোট ১৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ফলাফলে ওই দুইজন সংক্রমিত হয়েছেন বাকিরা হয়নি। আক্রান্ত এই দুইজন নিয়ে এই উপজেলায় এ পর্যন্ত মোট পাঁচজন আক্রান্ত হলো। এদের মধ্যে উপজেলার বাহ্রা ইউনিয়নের ৪৭ বছর বয়সী সৌদী আরব প্রবাসী প্রথম আক্রান্ত ব্যক্তি ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সম্প্রতি তাবলীগ থেকে ফেরা আক্রান্ত অপর দুইজন রাজধানীর উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের দুইজনের অবস্থা অনেকটা ভালো বলে জানান ডা. অনুপ।

করোনাভাইরাসের বিষয়ে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে যথাসম্ভব বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন এ চিকিৎসক। এছাড়াও এ ভাইরাস থেকে মুক্তি পেতে ইতোমধ্যে সরকার থেকে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো যার যার অবস্থান থেকে মানতে সকলের প্রতি অনুরোধ জানান এ চিকিৎসক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০