PRIYOBANGLANEWS24
১৮ অগাস্ট ২০২৩, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট: লাল কমল সংসদ চ্যাম্পিয়ন

ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। শুক্রবার বিকেলে ফাইনাল খেলায় দোহারের জয়পাড়া বড়মাঠ সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়ে কেরানীগঞ্জের লাল কমল সংসদ চ্যাম্পিয়ন হয়।

খেলায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা ১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

খেলার প্রথম তিন মিনিটের মাথায় লাল কমল সংঘের খেলোয়ার মিলনের দুর্দান্ত শটে ১-০ তে এগিয়ে যায় কেরানীগঞ্জ লাল কমল সংঘ। খেলার প্রথমার্ধের শেষ মুহূর্তে লাল কমল সংঘের খেলোয়ার আল-আমিন আরেকটি গোল করে ২-০ তে এগিয়ে নেয় দলকে । এরপর জয়পাড়া সমাজ কল্যাণ সংঘ আপ্রান চেষ্টা করেও প্রথমার্ধে কোন গোলের দেখা পায়নি।

খেলার দ্বিতীয়ার্ধে কোন দলই আর গোল না পেলে ২-০ তে এগিয়ে থেকে জয়ের বন্দরে পৌছে যায় কেরানীগঞ্জ লাল কমল সংঘ। আর এতে করে অনেকটা ঘরের মাঠে স্বপ্ন ভাঙ্গে জয়পাড়া বড় মাঠ সমাজ কল্যাণ সংঘের। ফাইনাল খেলায় আক্রমনাত্মক কয়েকটি বিপদজনক গোল ফিরিয়ে দিয়ে ম্যাচের সেরা খেলোয়ার নির্বাচিত হয় লাল কমল সংঘের গোলরক্ষক মাসুম। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে ২ লাখ ও রানার্স আপ দলকে ১ লাখ টাকা প্রদান করেন।

ক্লাবের সভাপতি মো. মজনু মোল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল পারভেজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

আরো উপস্থিত ছিলেন দোহার সার্কেলের এএসপি মো. আশরাফুল আলম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, প্যানপ্যাসিফিক প্রোপারটিজ লিমিটেডের এমডি লাকী আহমেদ, রেগনাম রিসোর্স লিমিটেডের এমডি মোহম্মদ হোসেন জনি সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০