PRIYOBANGLANEWS24
১৬ অগাস্ট ২০২৩, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ২৫টি মাধ্যমিক স্কুলের এসএসসি ২০২৩ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পাঠানকান্দা কোমরগঞ্জ বর্দ্ধনপাড়া (পি.কে.বি) স্কুল এন্ড কলেজের আয়োজনে স্কুল মাঠে এ অনুষ্ঠান করা হয়।

এ সময় উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫৯ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান।

উদ্বোধক ছিলেন অত্র স্কুল প্রতিষ্ঠাতার সহধর্মিণী ও স্কুলের আজীবন দাতা সদস্য আলহাজ্ব রোকেয়া বাতেন। স্বাগত বক্তব্য রাখেন পাঠানকান্দা কোমরগঞ্জ বর্দ্ধনপাড়া (পি.কে.বি) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ আজিজুর রহমান।

পাঠানকান্দা কোমরগঞ্জ বর্দ্ধনপাড়া (পি.কে.বি) স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বাতেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ্ জালাল, দোহার নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ সদানন্দ মধু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান কিসমত,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান শিকদার, ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, আব্দুল ওয়াদুদ মিয়া, এমএ বারী বাবুল মোল্লা, হুমায়ুন কবির, একেএম মনিরুজ্জামান তুহিন, বশির আহমেদ, আজিজুর রহমান আজিম, শিরিন চৌধুরী, ড. সাফিল উদ্দিন মিয়া, রেশমা আক্তার, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ।

উপস্থিত ছিলেন বিভিন্ন মাধ্যমিক স্কুলের প্রধানগণ,আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অভিভাবকবৃন্দ ও অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ এবং শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০