PRIYOBANGLANEWS24
১৫ অগাস্ট ২০২৩, ৪:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জের কেমিক্যাল কারখানায় আগুন, চারজনের মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার কালিন্দী  ইউনিয়নের গদারবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিনা বেগম (২৫), মোসাম্মৎ তিশা (১৫), দেড় বছর বয়সী শিশু সোয়াইবা ও জেসমিন আক্তার (৩০)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া জানান, ভোরে ওই রাসায়নিক কারখানায় আগুন লাগলে খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছে দেখি ভয়াবহ আগুন লেগে গেছে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর কারখানার ভেতর থেকে মিনা, তিশা ও সোয়াইবার পোড়া মরদেহ উদ্ধার করা হয়। 

এছাড়াও এ ঘটনায় দগ্ধ জেসমিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মারা যায় সে।

নিহতদের লাশ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কাজল মিয়া জানান, কারখানার কোনো নাম আমরা এখনও পাইনি। নিহতদের মধ্যে তিনজন ওই কারখানায় থেকে কাজ করতো। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক শটসার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০