PRIYOBANGLANEWS24
১৫ অগাস্ট ২০২৩, ৩:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গণধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের জেলার বন্দর থানাধীন লক্ষণখোলা এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ রাজিব ইসলাম (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, তিনি গণধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত মোঃ রাজিব ইসলাম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগের মোঃ রফিক ইসলামের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী মোঃ রাজিব ইসলাম ও তার সহযোগীরা মিলে ধর্ষিতা ভিকটিম মিতু (২৫)’কে গণধর্ষণ করে অজ্ঞাত স্থানে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের ভাষ্যমতে তিনি গ্রেপ্তারকৃত আসামী ও তার সহযোগীদের দ্বারা গণধর্ষণের শিকার হলে তার খালা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর আসামীরা আত্মগোপন করে ও পলাতক থাকে। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু হলে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০