করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবিলায় ঢাকার দোহার উপজেলার দক্ষিন জয়পাড়া গাংপাড় এলাকার জার্মান প্রবাসী আওয়ামীলীগ নেতা সোহেল মিয়ার অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে নিজ বাড়ি থেকে পাঁচ শতাধিক দরিদ্র মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সোহেল মিয়ার পিতা হাজী হারুন-উর রশীদ, মোতালেব হোসেন, লোকমান হোসেন ও মিজানুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন