PRIYOBANGLANEWS24
৬ অগাস্ট ২০২৩, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতা: দশম শ্রেণীকে হারিয়ে নবম শ্রেণীর জয়

দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্রতিষ্ঠানটির নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতেই নবম ও দশম শ্রেণীর উভয় দলের খেলোয়াররা আক্রমনাত্মক ছন্দে খেলতে থাকে। এসময় নবম শ্রেণীর খেলোয়াররা বেশ কয়েকটি আক্রমন করেও গোলের দেখা পায়নি। তবে খেলার মাঝামাঝি সময়ে নবম শ্রেণীর ৯ নাম্বার হলুদ জার্সি পরিহিত খেলোয়ার সিয়ামের দুর্দান্ত গোলে ১-০ তে এগিয়ে যায় নবম শ্রেণী। এর পরে উভয় দলের আক্রমন পাল্টা আক্রমনের মধ্যেও কোন দল গোলের দেখা পাইনি। খেলার প্রথমার্ধের বিরতি শেষে দ্বিতীয়ার্ধের শুরুতেই নবম শ্রেণীর ৩০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার রবিউল আরেকটি গোল করে ২-০ তে এগিয়ে নেয় দলকে।

আর এতে করেই ২-০ তে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় নবম শ্রেণী। এছাড়া ৬ষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত ছেলে ও মেয়েদের পৃথকভাবে আরো কয়েকটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ সাখাওয়াত হোসেন নান্নুর সভাপতিত্বে ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয় পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন। এর আগে খেলা উদ্বোধন করেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদ মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ডাঃ বিল্লাল হোসেন, কো-অপ্ট সদস্য মনির হোসেন ভূঁইয়া,অভিভাবক সদস্য মশিউর রহমান, হুমায়ুন কবির, আবুল কাশেম, শিক্ষক প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, আনন্দ চন্দ্র মন্ডল, নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি শেখ শহিদুল ইসলাম, নন্দ দুলাল গোস্বামী সহ প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। খেলার রেফারির দায়িত্ব পালন করেন মনির হোসেন, শাকিল আহমেদ ও কমল সাধক।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সরোজ কুমার সরকার। এর আগে খেলাটি উদ্বোধনের সময় ভার্চুয়ালি যোগ দেন বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা পরিবারের সন্তান মোঃ ঝান্টু ভূঁইয়া ও রমজান আলী পত্তনদার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০