PRIYOBANGLANEWS24
২৬ জুলাই ২০২৩, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নায়ারণগঞ্জে পৃথক অভিযানে দুই আসামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা ও সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ ও হত্যা মামলার পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বুধবার প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কাজী শাহাবুদ্দিন আহমেদ।

প্রেস বিজ্ঞপ্তি র‌্যাব জানান, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পাঠানতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার পলাতক আসামী শাকিল (২১)’কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারতারকৃত আসামী শাকিল লামিয়া নামে এক নারীকে অপহরণ করে তিনদিন নিজ হেফাজতে রেখে ধর্ষণ করেন। পরবর্তীতে আসামী পুলিশ কর্তৃক আটক ও ভিকটিম উদ্ধার হলে ভিকটিমের মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে শাকিল জামিনে বের হয়ে আত্মগোপন করে পলাতক থাকে। শাকিলের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু হলে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় শাকিলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একই থানায় গণধর্ষণ ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানান র‌্যাব।

শাকিল ফতুল্লার তল্লা পানির পাম্প মসজিদ সংলগ্ন বেলতলা এলাকার ইদ্রিস আলীর ছেলে।

একই দিন নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন খানপুর এলাকায় অভিযান চালিয়ে মো. সোহান (২৮) নামে হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করে র‌্যাব। আসামী সোহান ও তার সহযোগীরা মিলে পরিকল্পিতভাবে নিহত ভিকটিম সালাউদ্দিন কালু (২৮)’কে হত্যা করে লাশ গোপন করে ফেলেন। হত্যার পর আসামীরা গ্রেপ্তার এড়াতে নিজেরা আত্মগোপন করে পলাতক ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের মধ্যে শাকিলকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় এবং মোঃ সোহানকে সদর মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০