PRIYOBANGLANEWS24
২৩ জুলাই ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-২ আসনে আ.লীগের বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-২ সংসদীয় আসনে আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকেই কোনাখোলা উপজেলা পরিষদ মাঠে ঢাকা-২ আসনের বিভিন্ন এলাকা থেকে মিছিল, ফ্যাস্টেুন ও ব্যানার নিয়ে হাজির হতে থাকে নেতা-কর্মীরা। দিনব্যাপি এই প্রতনিধি সম্মেলনে ঢাকা-২ সংসদীয় আসনের কামরাঙ্গীর চর, সাভারের ভাকুর্তা, তেঁতুলঝোড়া, আমীন বাজার ও কেরানীগঞ্জের মডেল থানার ৭টি ইউনিয়নের আওয়ামী লীগের তৃনমুল প্রতিনিধিরা অংশগ্রহণ করে সাংগঠনিক বক্তব্য তুলে ধরেন।

প্রতিনিধি সভায় তৃনমূলের নেতা কর্মীরা তাদের বক্তব্যে বলেন, ঢাকা ২ আসনের তৃনমুলের নেতা কর্মীরা শাহীন আহমেদ কে যেকোন সময় কাছে পায়। আমরা তৃনমূলের সব বিষয়ে শাহীন আহমেদ কাছে যেতে পারি। আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন, তৃনমুল যার নৌকা তার। ঢাকা-২ আসনের তৃনমুল শাহীন আহমেদের। তাই আমরা নেত্রীর কাছে আমাদের দাবী জানাই, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২ আসনের নৌকার মনোনয়ন যেন শাহীন আহমেদ কে দেয়া হয়।

কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সদস্য ও রুহিতপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলীর সভাপতিত্বে বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফাকা জেলা আওয়ামীলীগের উপদেষ্টে সোহরাব হোসেন খোকন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাহের আলী, শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দীন লিটন, বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশকর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমেদ বলেন, আপনারা সবাই জানেন, তৃনমুলের নেতা কর্মীদের চাওয়ার প্রেক্ষিতে আমি গত ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচন করতে চেয়েছিলাম। তখন আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনা আমাকে ডেকে নিয়ে বলেছিলেন শাহীন তুমি এবার নির্বাচন করো না, আমি তোমার বিষয়টা আগামীবার দেখবো। আমি মাননীয় নেত্রীর কথা অনুযায়ী নির্বাচন করি নি। আবারো নির্বাচন এসেছে, এবার নেত্রী আমাকে ঢাকা ২ আসনের নৌকা দিবে এবং আমি মাননীয় নেত্রীকে নৌকার জয় এনে দিবো ইনশা আল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০