PRIYOBANGLANEWS24
১০ এপ্রিল ২০২০, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে মুয়াজ্জিনসহ সাত মুসল্লীকে জখম

করোনা সংক্রমন রোধে মসজিদে সরকারের নির্দেশনা মোতাবেক নামাজ আদায়কে কেন্দ্র করে ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর বাজার মসজিদের মুয়াজ্জিন সহ সাত মুসল্লীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে।
অভিযোগ উঠেছে, উপজেলার কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, তার ভাই সাবেক চেয়ারম্যান পান্নু মাদবর, চুন্নু মাদবর, ও তাদের সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনার পরপর ঘটনাস্থলে ছুটে আসেন চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শাহ্ আলম সহ পুলিশের একটি দল। এ নিয়ে ওই এলাকায় সাধারন মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী শুক্রবার জুম্মার নামাজে সর্বোচ্চ দশজন জামাত আদায় করতে পারবে। কিন্তু ওই মসজিদে আনুমানিক ১৫/১৬ জন মুসল্লী উপস্থিত হন। আগে থেকেই কার্তিকপুর বাজার মসজিদের ঈমাম ও মুয়জ্জিনরা সরকারের নীতিমালা অনুযায়ী মুসল্লীদের জানিয়ে দেন বেশি লোক না আসার জন্য। তার পরেও ৫/৬ জন লোক বেশি হওয়ায় মুয়াজ্জিন আবু সাঈদের কাছে বেশি লোক হওয়ার কারন জানতে চায় চুন্নু মাদবর সহ তার সাথে থাকা কয়েকজন। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে চুন্নু মাদবরের ভাই আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন ও তার আরেক ভাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পান্নু সহ বেশ কয়েকজন মসজিদে ছুটে এসে মসজিদের মুয়াজ্জিন আবু সাঈদ, মুসল্লী আনোয়ার হোসেন, তার ভাই আবুল হোসেন, জিন্নত, এজাজ আহমেদ মন্টু সহ অন্তত সাতজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহতদের মধ্যে আবুল হোসেন নামে এক মুসল্লী মসজিদের ভেতর কুরআন শরীফ পরছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সেও এ হামলা থেকে বাদ যায়নি।

এ বিষয়ে মাহ্মুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, ঘটনা যাই হয়েছে কিন্তু মুসল্লীদের মারার অধিকার তাদের নেই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০