PRIYOBANGLANEWS24
২২ জুন ২০২৩, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাট মাতাবে ‘কালা চাঁন’

আর সপ্তাহ খানেক পরেই মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদকে ঘিরে এবার কোরবানির হাট মাতাতে আসছে মানিকগঞ্জের ‘কালা চাঁন’। প্রায় ১৩ মণ ওজনের এই ষাড়টি ন্যায্যে মূল্যে বিক্রি করতে চান ষাঁড়টির মালিক নাসিমা বেগম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের পশ্চিম সুলতানপুর গ্রামের কুয়েত প্রবাসী আব্দুর রহমানের স্ত্রী নাসিমা বেগম সাড়ে ৩ বছর ধরে পাকিস্তানি শাহীওয়াল জাতের এই ষাঁড়টি লালন-পালন করছেন। দেহের গঠন ও গাঁয়ের রং কুচকুচে কালো হওয়ার এবং কপালে সাদা চিহ্ন থাকায় নাসিমা বেগম আদর করে ষাঁড়টির নাম রাখেন ‘কালা চাঁন’।

নাসিমা বেগম জানান, সম্পূর্ণ মানসম্মত খাদ্য ও সঠিক পরিচর্যার মাধ্যমে ষাঁড়টি কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিদিনের খাবার তালিকায় রয়েছে সবুজ ঘাস, সয়াবিনের খৈল, গম, ভুট্টা, ছোলা ও পায়রা। পরিবারের পাশাপাশি ‘কালা চাঁন’কে লালন পালনের ক্ষেত্রে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন নাসিমা বেগমের মেয়ের জামাই পশু চিকিৎসক হুমায়ুন কবির। প্রাকৃতিক উপায়ে ষাঁড়টিকে বড় করা হয়েছে বলে দাবি এ পশু চিকিৎসকের।

নাসিমা বেগম আরো জানান, তিন বছর ধরে ‘কালা চাঁন’ নামের এই কালো রঙের ষাঁড় লালন-পালন করছেন তিনি। ন্যায্য মূল্যে ষাড়টি বিক্রি হবে বলে প্রত্যাশা করেন তিনি।

এলাকাবাসী জানান, সম্পূর্ণ দেশীয় ও প্রকৃতি নির্ভর খাবার খেয়ে ‘কালা চাঁন’ হৃষ্টপুষ্ট হয়ে এলাকাবাসীসহ সবার নজর কেড়েছে। কোরবানির ঈদকে ঘিরে ইতোমধ্যে দেশের ক্রেতারা ষাঁড়টি দেখতে আসছেন। কাঙ্খিত দামেই ষাড়টি বিক্রি হবে বলে প্রত্যাশা তাদেরও।

যোগাযোগের নম্বর

০১৭৫২১২২৮৯১ মাহিন
০১৭৯০৯৫৭৪৬৭ হুমায়ুন কবীর

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০