PRIYOBANGLANEWS24
১৮ জুন ২০২৩, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ সাড়ে ৩১ বছর পর কারামুক্ত হলেন জল্লাদ শাহজাহান

দীর্ঘ সাড়ে ৩১ বছর সাজা ভোগ করে কারামুক্ত হলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের আলোচিত জল্লাদ শাহজাহান ভ‚ইয়া। সাজা ভোগের ওই সময়ের মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলা, যুদ্ধাপরাধী, বাংলা ভাই, এরশাদ শিকদারসহ মোট ২৬ জনের ফাঁসি কার্যকর করেন কারাগারের প্রধান জল্লাদ শাহজাহান। রবিবার বেলা পৌনে ১২টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দীয় কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।

এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগাররের জেলার মো. মাহবুবুল ইসলাম সাংবাদিকদের জানান, জল্লাদ শাহজাহানের ২ টি মামলায় ৪২ বছরের সাজা হয়। এর মধ্যে ১ অস্ত্র টি মামলায় ১২ বছরের সাজা প্রাপ্ত হয় ও আরেকটি ডাকাতি ও মাডার মামলায় যাবতজীবন সাজাপ্রাপ্ত বন্দী হয়। উভয় মামলায় জরিমানা ৫ হাজার টাকা ও অনাদায়ে ৬ মাসের জেল। শাহজাহানের আবেদনের প্রেক্ষিতে কারাকর্তৃপক্ষ তার পক্ষে জরিমানা প্রদান করে। তার মোট সাজা ৪২ বছর হলেও শাহাজাহান রেয়াত পেয়েছে ১০ বছর ৫ মাস ২৮ দিন। এরমধ্যে ২৬ জন অপরাধীর ফাঁসি কার্যকর করায় প্রতি ফাঁসিতে ২ মাস করে মোট ৫৪ মাসের সাজা কমানো হয়। সে মোট সাজা ভোগ করেছে ৩১ বছর ৬ মাস ২ দিন। তিনি আরও জানান, তার পারিবারিক অবস্থা খারাপ ছিল বিধায় তার ২ টি মামলার জরিমানা ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা ও তার যাতায়াত ও খাবারের খরচ কারাকর্তৃপক্ষ দিয়েছে। আসামীরা কারা অভ্যন্তরে নিয়ম-শৃঙ্খলা মেনে চললে রেয়াত পায়। ব্যক্তি হিসাবে শাহজাহান কারা অভ্যন্তরে নিয়ম-কানুন ও আইন-শৃঙ্খলা মেনে চলেছে বিধায়ই তিনি ১০ বছর ৫ মাস ২৮ দিন রেয়াত পায়।

কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে অনুভ‚তি ব্যক্ত করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে শাহজাহান বলেন, আমার বাকি জীবন চালানোর জন্য প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করছি। দীর্ঘ সময় কারাভোগের পর তার মাথা গোজার ঠাঁই নেই। তিনি প্রধানমন্ত্রীর কাছে মাথা গোঁজার ঠাই টুকু দাবি করেন।

১৯৯১ সালে প্রথম গ্রেফতার হয় শাহজাহান ভ‚ইয়া। মানিকগঞ্জ থানায় ৩/১২/৯১ সালে অস্ত্র ও একই থানায় ২/১২/৯১ ডাকাতি ও মাডার মামলায় প্রথম গ্রেফতার হয়। পরে ৩৬ টি মামলায় ১৪৩ বছরের সাজা হয় পরে ৮৭ বছরের সাজা মাফ করে ৫৬ বছরের সাজা দেওয়া হয়। ফাঁসি কার্যকর ও সশ্রম কারাদন্ডের সুবিধার কারনে ৪২ বছর সাজা প্রাপ্ত হয়। রেকর্ড অনুযায়ী প্রথম অস্ত্র মামলায় তিনি কারাগারে ছিলেন। পরে কয়েদী থেকে বনে যার জল্লাদ। দীর্ঘ ৮ বছর সহযোগী জল্লাদ হিসাবে কাজ করার পর শাহজাহানকে প্রধান জল্লাদ হিসাবে স্বীকৃতি দেয় কারা কর্তৃপক্ষ। ব্যক্তিগত জীবনে শাহজাহান ভ‚ইয়া অবিবাহিত, তার বর্তমান বয়স ৭৩ বছর। বাড়ি নরসিংন্দীর পলাশপুর থানার ইছামতি গ্রামে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০