PRIYOBANGLANEWS24
৮ জুন ২০২৩, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জে গরু চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে উপজেলার বাহ্রা ঋষিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কোমরগঞ্জ এলাকার মৃত সাহেব বেপারীর ছেলে শহীদ বেপারী ওরফে বাবুর্চী শহীদ (৪৮), বাহ্রা পশ্চিম পাড়ারের মৃত বারেকের ছেলে মো. পাপ্পু (৩৫), একই এলাকার বাক্কাছ মোল্লার ছেলে মো. শামীম মোল্লা (৩৩)।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ থানা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দোহার সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুল আলম।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২৮ মে দিবাগত রাতে উপজেলার আগলা টিকরপুর গ্রামের বিধান সরকারের গোয়াল ঘর থেকে একটি গাভি চুরি হয়ে যায়। এরপর তিনি গাভীটি খুঁজতে থাকে। ৩০ মে সকালে বিধান সরকার তার আরেকটি বাছুর বসতবাড়ির উঠানে আম গাছের সাথে বেধে রেখে হারিয়ে যাওয়া গাভী খুঁজতে আবারও বাহিরে যায়। দুপুরে তিনি বাড়িতে এসে দেখে বাছুরটিও নিয়ে গেছে চুরেরা। এঘটনায় ৭ জুন নবাবগঞ্জ থানায় বিধান সরকার বাদী হয়ে মামলা করেন। অভিযোগ পাওয়ার পরই ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপসঃ ও ট্রাফিক দক্ষিণ) আমিনুল ইসলাম এর তত্ত¡াবধানে এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুল আলম নেতৃত্বে নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ ও পুলিশ পরিদর্শক তদন্ত মো. আশফাক রাজীব হাসান সহ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল-আমীন সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় চুরির সাথে জড়িত ৩ জন আসামীকে মামলা হওয়ার মাত্র ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেন এবং চোরাই গরু উদ্ধার করেন।

এএসপি আরো বলেন, তাদের কাছ থেকে অনেক চাঞ্চল্য তথ্য পাওয়া গেছে। তারা গরু চুরি ও চোরাই গরু ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। কশাইদের কাছে থেকে অগ্রিম টাকা নিয়ে চোরাই গরু বিক্রি করতেন বলেও জানান তারা।

পুলিশের এ কর্মকর্তা বলেন,উদ্ধার করা গাভিটিকে মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। বাছুরটিকে উদ্ধার করার চেষ্টা চলছে এবং গ্রেপ্তাতকৃতদের ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০