PRIYOBANGLANEWS24
১৭ মে ২০২৩, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মায় ঝড়ে উল্টে গেল নৌকা, ডুবে গেল ক্লান্ত জেলে

ঢাকার দোহার উপজেলার বিলাসপুরে কালবৈশাখী ঝড়ে পদ্মা নদীতে নৌকা ডুবে মোঃ ইয়ানুর (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

মৃত ইয়ানুর উপজেলার বিলাসপুর ইউনিয়নের দক্ষিণ দেবিনগর এলাকার মোঃ ইমান এর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ মে) বিকালে ইয়ানুর তার ছেলে রুবেলকে সাথে নিয়ে প্রতিদিনের মত পদ্মা নদীতে মাছ শিকার করতে যায়। সন্ধ্যায় হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে প্রচন্ড বাতাসে তাদের মাছ ধরা নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় রুবেল পদ্মা নদী সাঁতরে তীরে পৌছলেও তার বাবা ইয়ানুর ক্লান্ত হয়ে পদ্মায় তলিয়ে যায়। পরে স্বজনরা রাতে অনেক খোঁজাখুঁজি করেও ইয়ানুরের কোন সন্ধান পায়নি। বুধবার সকালে পাশের এলাকায় এক বৃদ্ধার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনরা সেখানে গিয়ে মরদেহটি ইয়ানুরের বলে সনাক্ত করে মরদেহ বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই জহুরুল ইসলাম বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে নিহত পরিবারের সদস্যরা কোন অভিযোগ করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

১০

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১১

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১২

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১৩

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৪

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৫

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৬

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৭

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৮

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৯

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

২০