PRIYOBANGLANEWS24
১২ মে ২০২৩, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ভূয়া চিকিৎসকের সাজা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারের বান্দুরা সেন্ট্রাল হাসপাতালে অভিযান পরিচালনা করে মো. গিয়াস উদ্দিন (৪৫) নামে এক ভূয়া চিকিৎসককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম।

সাজাপ্রাপ্ত চিকিৎসক মো. গিয়াস উদ্দিন ময়মনসিংহ জেলা সদরের বাসিন্দা।

সুত্র জানায়, গত এক বছর ধরে তিনি এ প্রতিষ্ঠানে চিকিৎসার নামে বিভিন্নভাবে রোগীদের সাথে প্রতারণা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে গিয়াস উদ্দিন নামে ভুয়া এ চিকিৎসককে আটক করা হয়। পরে তাকে এ অপরাধে ভ্রাম্যমান আদালতে এক মাসের বিনাশ্রম সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম।

জানা যায়, ছদ্মবেশধারী এ চিকিৎসকের কোন এমবিবিএস ডিগ্রী নেই। তিনি সকল রোগের চিকিৎসা দেন। থাইরয়েডের বিশেষজ্ঞ না হওয়া স্বত্তেও তিনি এই রোগের ব্যবস্থাপত্র দিয়ে যাচ্ছেন। তিনি একাধারে দাঁতের অপারেশন করেন, গেস্ট্রোলিভারের রোগী দেখেন। অন্যান্য অপারেশন, জটিল রোগের পরীক্ষা-নিরীক্ষার উপদেশ চিকিৎসাপত্রে লিখে দেন এবং চিকিৎসা দেন। এমবিবিএস ডিগ্রী ও বাংলাদেশে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন না থাকা স্বত্তেও ডা. পদবি ব্যবহার করে আসছেন।

অভিযানকালে ভূয়া এ চিকিৎসককে চিহ্নিত করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মেজবাহ উদ্দিন।

উপজেলা সহকমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম বলেন, ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এর দিকনির্দেশনা অনুযায়ী নবাবগঞ্জ উপজেলায় ভুয়া চিকিৎসক বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০