PRIYOBANGLANEWS24
১১ মে ২০২৩, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপপ্রচারের প্রতিবাদে নবাবগঞ্জে ইউএনও’র সংবাদ সম্মেলন

নিজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ঢাকার নবাবগঞ্জের ইউএনও মো. মতিউর রহমান।

এসময় মতিউর রহমান মৌখিক ভাবে বিভিন্ন সামাজিক মাধ্যম ফেইসবুক ও কয়েকটি গণমাধ্যমে তার বিরুদ্ধে আনা পৈচাশিক নির্যাতনসহ নানা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বক্তব্য তুলে ধরেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলার কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা গ্রামে অবৈধ ভাবে মাটি কাটার বিষয়ে ওই গ্রামের সম্রাট হোসেন তম্ময় এবং তার মামা মিঠু মোল্লা আমার দপ্তরে লিখিত অভিযোগ দিলে তিনি ওই এলাকায় গিয়ে দেখেন কেউ মাটি কাটছেনা। পরে আবার ও তার হোয়াটস্যাপে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ করেন সম্রাট। পরবর্তীতেও দেখেন কোন মাটি কাটার প্রমান নাই।

মতিউর রহমান বলেন, ১৮ এপ্রিল সম্রাট তার মামা উপজেলায় আসলে তাদের কথা শুনেন এবং এলাকায় তাদের দুই মামা ভাগ্নের বিরুদ্ধে চাঁদা দাবী ও মাদক ব্যবসার বিষয়ে জানতে চাইলে তারা তার উপর চওড়া হয়ে উঠে এবং তাকে বদলীর হুমকি দেয় বলে অভিযোগ করেন মতিউর রহমান। এসময় ইউএনও’র নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাদের আটকাতে গেলে সম্রাট ও তার মামা আনসার সদস্যদের ধাক্কাধাক্কি করেন। এসময় আনসার সদস্যরা তাদের নিবৃত্ত করেন।

পরে নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের রাজনৈতক নেতৃবৃন্দ ও কৈলাইল ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদের জিম্মায় তাদের দেওয়া হয়। পরবর্তীতে সম্রাট ও তার মামা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউএনও কর্তৃক মারপিট করা হয়েছে বলে অপপ্রচার চালায়। ৭ মে শেরে বাংলানগর থানা ছাত্রলীগের সহসভাপতি সম্রাট ও তার মামা মিঠু মোল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ঢাকায় কয়েকটি গণমাধ্যমে সংবাদ সম্মেলন করে।

ইউএনও বলেন, সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে স¤্রাটের আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি উপজেলায় বিরোধীদলের নেতা ও তার পরিবা সহ অন্যান্য প্রভাবশালীদের দখলে থাকা সরকারি সম্পত্তি উদ্ধার করি। আমার ধারণা তাদের যোগ সাজসে এ সম্রাট আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্রসংগঠন ছাত্রলীগ ও দেশ বাসীর কাছে বিষয়টি তুলে ধরতে চাই।

এ বিষয়ে নিজেকে শেরে বাংলা নগর থানা ছাত্রলীগের সহসভাপতি দাবী করে সম্রাট হোসেন তম্ময় বলেন, আমার উপর নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান যে পৈশাচিক নির্যাতন করেছে তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার প্রার্থনা করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০