PRIYOBANGLANEWS24
২৭ এপ্রিল ২০২৩, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে বিপুল পরিমান চায়না ও কারেন্ট জাল জব্দ

যৌথ অভিযানে ঢাকার দোহার উপজেলার মেঘুলা বাজার থেকে বিপুল পরিমান চায়না দোয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস. এম. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ, মৎস্য অফিস ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস. এম. মুস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার মেঘুলা বাজারের ১০টি গোডাউন থেকে আনুমানিক ১ হাজার ৭০০ পিস চায়না দোয়ারি ও প্রায় ৫ কোটি মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জালে সংযুক্ত লোহাগুলো প্রকাশ্য নিলামের মাধ্যমে ৬৩ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এসময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বাংলাদেশ কোস্টগার্ড পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকিন নির্নয়, দোহার উপজেলা মৎস্য অফিসার মো. রফিকুল আলম, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন সহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানে কোস্টগার্ডের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

জাটকা ইলিশসহ মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেন জানান উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস. এম. মুস্তাফিজুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০