PRIYOBANGLANEWS24
২৪ এপ্রিল ২০২৩, ৪:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে জুমার বয়ান বড় হওয়ায় ইমামকে লাঞ্ছিত

ঢাকার দোহারে জুমার বয়ান বড় হওয়ায় মোহাম্মদ আলী নামে এক ইমামকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ঈদের আগেরদিন শুক্রবার উপজেলার রাইপাড়া ইউনিয়নের উত্তর রাইপাড়া এলাকায় এঘটনা ঘটে।

জানা যায়, জুমার নামাজের আগে বয়ান দেওয়ার সময় স্থানীয় সিফাত নামে এক যুবক ইমামকে বয়ান শেষ করে নামাজ পড়তে বলেন। তখন উপস্থিত মুসল্লিরা সিফাতকে চুপ থাকতে বললে সে তাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। পরিস্থিতি শান্ত করতে একপর্যায়ে মুরব্বিরা সিফাতকে সেখান থেকে বের করে দেয়। এতে ক্ষীপ্ত হয়ে ইফতারের পর সিফাত তার সহযোগী ইলিয়াসকে নিয়ে মসজিদে গিয়ে ইমামকে বাহিরে ডেকে এনে লাঞ্ছিত করতে থাকেন। এসময় মারুক নামে এক কিশোর বাধা দিতে গেলে তাকেও মারধর করে সিফাত ও ইলিয়াস। তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সিফাত ও ইলিয়াস পালিয়ে যায়। আহত ইমাম মোহাম্মদ আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং মারুফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এঘটনায় ইমাম মোহাম্মদ আলী থানায় লিখিত অভিযোগ দিলে সিফাত ও ইলিয়াসকে আটক করে পুলিশ। পরে স্থানীয় মুরব্বিদের ও ইমাম মোহাম্মদ আলীর মধ্যস্থতায় তাদেরকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এব্যাপারে ইমাম মোহাম্মদ আলী বলেন, জুমার আগে বয়ান দিচ্ছিলাম। বয়ান বড় হওয়ায় ওরা আমার ওপর ক্ষীপ্ত হয় এবং আমাকে লাঞ্জিত করেন। তবে এলাকার মুরব্বিরা স্থানীয়ভাবে সমাধানের আশ্বাস দেওয়ায় ওদেরকে থানা থেকে ছাড়িয়ে এনেছি।

তবে এঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। ইমামের ওপর এধরনের ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০