PRIYOBANGLANEWS24
১৪ এপ্রিল ২০২৩, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে প্রেমিকের সাথে অভিমান, নিজের গায়ে আগুন দিলেন প্রেমিকা

ঢাকার নবাবগঞ্জে প্রেমিকের সাথে অভিমান করে নিজের গায়ে আগুন ধরিয়ে দিলেন প্রেমিকা। আহত প্রেমিকা রাত্রী (১৮) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। প্রেমিক মো. শরীফ (২২) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার নবাবগঞ্জের নতুন বান্দুরা এলাকায় এঘটনা ঘটে।

আহত রাত্রী নতুন বান্দুরা মো. রহিমের মেয়ে এবং শরীফ দোহার উপজেলার করিমগঞ্জের মো. সিরাজের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে নিজের গায়ে কেরাসিন ঢেকে আগুন দেয় রাত্রী৷ তার ডাকচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আগুন নিভানোর আগেই দ্বগ্ধ হন রাত্রী৷ তাকে উদ্ধার করে প্রথমে নবাবগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠিয়ে দেন। এসময় প্রেমিকাকে দেখতে এলে প্রেমিক শরীফকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ এসে শরীফকে নিজেদের হেফাজতে নেন।

প্রেমিক শরীফ জানান, রাত্রীর সাথে তার এক বছরের সম্পর্ক। শুক্রবার রাত্রী তাকে না জানিয়ে ঘুরতে গিয়েছিল৷ এনিয়ে তিনি রাত্রীর সাথে রাগারাগী করেন। এতে অভিমান করে রাত্রী তার মোবাইলে কল দিয়ে জানান এখনই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করবে। মোবাইলে কথা বলতে বলতেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেন রাত্রী৷ তার চিৎকার শুনে আমি দোহার থেকে বান্দুরা চলে আসি। এসে দেখি রাত্রী আগুন দ্বগ্ধ হয়ে গেছেন।

রাত্রীর ভাই আল আমিন বলেন, ওরা দুজন দুজনকে ভালোবাসে। ঈদের পরই ওদের বিয়ে হওয়ার কথা চলছিল। কি কারনে বোন আমার শরীরে আগুন দিল বুঝতে পারছি না। আগে বোনের চিকিৎসা করাই তারপর দেখা যাবে কি করা যায়।

শরীফের মা শরুফা বেগম বলেন, ঈদের পরই ওদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছিলাম৷ সন্ধ্যায় একসাথে শরীফ আমার সাথে ইফতারি করেছে৷ কি নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে আমরা বলতে পারি না। আমার ছেলে অন্যায় করলে তো আর খবর শুনে ছুটে আসতো না।

নবাবগঞ্জ থানার এএসআই ইসমাইল বলেন, ছেলেটাকে জিজ্ঞাসাবাদে জন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ওসি স্যার ও ভিকটিমের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০