PRIYOBANGLANEWS24
১৩ এপ্রিল ২০২৩, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তীব্র গরমে অস্থির জনজীবন

ঢাকার নবাবগঞ্জে টানা এক সপ্তাহের তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র রোদ আর ভ্যাপসা গরমে সাধারণ ও কর্মজীবী মানুষেরা দিশেহারা হয়ে পড়েছেন। এতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে শিশু ও বয়স্কদের।

প্রখর রোদের সাথে তাপমাত্রা বাড়ার কারণে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন চরম বিপাকে পড়েছে। তীব্র খড়তাপে দিন মজুর, রিকশা ও ভ্যানচালকরা কাজ করতে হিমশিম খাচ্ছে। আবার অনেকেই জীবন-জীবিকার তাগিদে প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে কাজে বেড়িয়েছেন।

বৃহস্পতিবার উপজেলার বারুয়াখালী, শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর, নয়নশ্রী, বান্দুরা ও যন্ত্রাইল ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল ৯টা থেকেই রোদের প্রখরতা বাড়ে। মাথার উপরে রোদের প্রচন্ড তাপ ও ভ্যাপসা গরমে ওষ্ঠাগত জীবন।

এদিকে বৃষ্টিপাত না হওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে জীববৈচিত্রের ওপর। তাপদাহে রোজাদারদের কষ্টও বেড়েছে। রোজার মাস হওয়ায় একটু স্বস্তি পেতে ঠান্ডা শরবত, পানি, আইসক্রিম খেয়ে তৃষ্ণা মেটাতেও পারছে না মানুষ।

ইজিবাইক চালক সুমন মিয়া জানান, গত এক সপ্তাহে প্রচন্ড তাপদাহের কারণে যাত্রী কম পাচ্ছি। আর রোজার কারণে সন্ধ্যা ও রাতেও তেমন ভাড়া মিলছে না। দিনে গরম আর রাতে যাত্রী নেই। সংসার চালানোই কষ্টকর হয়ে পড়েছে।

এমন তাপদাহে কদর বেড়েছে আখের রসের। বিশেষ করে শ্রমজীবি মানুষ তৃষ্ণা মেটাতে ভিড় করছে আখের রস কিনতে।

আখের রস খুব মিষ্টি ও সুস্বাদু। বিক্রেতারা এক ধরনের ভ্রাম্যমাণ গাড়ির ওপর মেশিন বসিয়ে আখ মাড়াইয়ের মাধ্যমে রস বের করে কাচের গ্লাস সরবরাহ করেন গ্রাহকদের। আখের রসের গ্লাস ১০ টাকা দরে বিক্রি হয়।

এ রস সব বয়সের মানুষের কাছে অত্যন্ত প্রিয়। গরমের দিনে পিপাসাকাতর পথিকের তৃষ্ণা মেটায়। আখের রসের চাহিদা থাকায় এ রস বিক্রি করেই স্বাবলম্বী হচ্ছেন অনেকে।

জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল গ্রামের কৃষক সেকেন্দার হোসেন বলেন, একটু বৃষ্টির জন্য সবাই তাকাচ্ছেন আকাশের দিকে। কিন্তু বৃষ্টি ঝরানো মেঘের ঘনঘটা নেই। তীব্র গরমে কাজ করতে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক ও শ্রমজীবী মানুষ।

সারা দেশেই মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহে তীব্র গরম অনুভূত হচ্ছে। সহসাই এমন অবস্থার পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের তথ্যানুসারে আগামী ২দিন তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। আগামী এক সপ্তাহের মধ্যে ঝড়-বৃদ্ধির তেমন সম্ভবনা নেই। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের কষ্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০