PRIYOBANGLANEWS24
১২ এপ্রিল ২০২৩, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার পতন ছাড়া আমরা কেউ ঘরে ফিরে যাব না: গয়েশ্বর চন্দ্র রায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ সরকার ও সরকারের প্রধান শেখ হাসিনার পতন ছাড়া আমরা কেউ ঘরে ফিরে যাব না। এই অবৈধ সরকারকে হঠাতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে শপথ নিতে হবে। সেই শান্তির বাংলাদেশ না হওয়া পর্যন্ত শপথ নিতে হবে আন্দোলনের ডাক আসলে পরে কেউ ঘরে বসে থাকবো না।’ বুধবার বিকালে ঢাকা জেলা বিএনপি আয়োজিত ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা পুকুরপাড় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, সরকারের অবস্থা বেশী ভাল না। এখন শুধু ফাও বুলি উড়াচ্ছে। খুব নড়বড়ে সরকার। কাজেই এখনই সময় এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করতে হবে।

গয়েশ্বর বলেন, ভোট ডাকাতির পাশাপাশি এ সরকার গুম,খুনে সেরা। মিথ্যাচার করার কোন জুড়ি নাই। বাংলাদেশে কোন রির্জাভ নাই, ব্যাংকে টাকা নাই, এলসি খুলতে পারছে না, কতটা লুটপাট হচ্ছে এটাই তার প্রমান। গার্মেন্টস সেক্টরে এরা এবার বেতন বোনাস দিতে পারবে না। দ্রুত সময়ের মধ্যে সরকারের পতন ছাড়া জনগণের আর কোন রাস্তা নাই।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে দোয়া মাহফিলে নেতাকর্মীদের উদ্দেশে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু আগামী রমজান মাসে দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ইফতার করবেন বলে ঘোষনা দেন।

বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু।

উপস্থিত ছিলেন, ঢাকা জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০