PRIYOBANGLANEWS24
১২ এপ্রিল ২০২৩, ৫:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মিরাজ বাঁচতে চায়

ঢাকার নবাবগঞ্জের মিরাজ নামে এক যুবক দুরারোগ্যব্যাধী ব্লাড ক্যান্সারে আক্রান্ত। পরিবারের লোকজন জানান, তার চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়ে গেছে দরিদ্র পরিবারটি। সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়ে স্বাভাবিক জীবন নিয়ে বাঁচার আকুতি জানিয়েছে মিরাজ।

মিরাজ ঢাকার নবাবগঞ্জ উপজেলার আলগীচর উত্তরহাটি এলাকার মৃত নুরুল আমিন ও রাজিয়া আক্তার বেবির ছেলে।

মিরাজের বড় মামা মো. আলীম জানান, মিরাজ থাই এর কাজ করতো। ৬ মাস আগে জানতে পারি ওর ব্লাড ক্যান্সার হয়েছে। অবস্থা খারাপ হওয়ায় প্রায় ২৫ দিন ধরে সে ঢাকার বনানীর সিরাজ খালেদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওর চিকিৎসাধীন করাতে ইতিমধ্যে প্রায় ৮ লাখ খরচ হয়ে গেছে। ডাক্তার জানিয়েছে মিরাজের চিকিৎসা জন্য প্রায় ২৫ লাখ টাকা টাকা প্রয়োজন। কিন্ত আমাদের পক্ষে এত টাকা ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। দ্রুত মিরাজের চিকিৎসার জন্য সহায়তা প্রয়োজন। এরজন্য সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের কাছে আকুল আবেদন করছি। হয়তো সকলের সহযোগিতায় আল্লাহ সহায় হলে মিরাজ বাঁচতে পারবে।

তিনি আরো বলেন, মিরাজের বাবা নেই। মা, বড় ভাই ও ছোট বোনকে নিয়ে ওদের সংসার। ভাইয়ের চিকিৎসা করাতে গিয়ে চাকুরী হারিয়েছে বড় ভাই আলামিন। অসহায় পরিবারটি নিঃস্ব হয়ে গেছে মিরাজের চিকিৎসা করাতে গিয়ে।

মিরাজের পরিবারের সাথে সরাসরি কথা বলতে ও সহযোগিতা করতে যোগাযোগ করতে পারেন- 0১৮১৪৭৪৯৪৩৯ (মিরাজের বড় মামা)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০