PRIYOBANGLANEWS24
৯ এপ্রিল ২০২৩, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা, আটক ৩

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছোট রাজপাড়া এলাকায় একটি পুকুরে রাতে মাছ ধরার ঘটনায় হেলাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। নবাবগঞ্জ থানা পুলিশ রোববার ভোরে তার মৃতদেহ উদ্ধার করে।

মৃত হেলাল ছোট রাজপাড়া এলাকার মৃত ইউনুছ মিয়ার ছেলে।

এঘটনায় তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে জড়িত সন্দেহে কোমরগঞ্জ এলাকা থেকে পলাশ রাজবংশী, আন্ধারকোঠা থেকে শ্যামল রাজবংশী ও ছোট রাজপাড়া এলাকার লাল মিয়া নামে ৩ জনকে আটক করে পুলিশ।

মৃত হেলাল এর ছেলে আসিফ মিয়া বলেন, আমার বাবার সখ ছিল মাছ ধরা। শনিবার রাতে বাবাকে মাছ ধরার জন্য কারা যেন ফোন করে। পরে বাবা রাত ১২টার পর ছোট রাজপাড়া এলাকায় আজহারের পুকুরে মাছ ধরতে গেলে, তাকে গামছা দিয়ে হাত পা ও মুখ বেধে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে সকালে তার মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন আমাদের খবর দেয়। আমরা পুলিশকে জানালে পুলিশ বাবার মৃত দেহ উদ্ধার করে।

সে আরো জানান, মাছ ধরা নিয়ে তার বাবার সাথে কিছু লোকের পূর্ব শত্রুতা ছিলো। মোবাইলে হুমকিও দিয়েছিল। হুমকি দাতারাই তাকে হত্যা করেছে। বাবার মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের ক্ষত রয়েছে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, এঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। তারা জিজ্ঞাসাবাদে হত্যায় দায় স্বীকার করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০