PRIYOBANGLANEWS24
৮ এপ্রিল ২০২৩, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে প্রধানমন্ত্রী খাদ্য সামগ্রী পেল এক হাজার অসহায় পরিবার

ঢাকার কেরানীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১ হাজার দুস্থ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী হিসেবে তেল, চাল,ডাল, ছোলা চিনি মুড়ি প্রদান করা হয়েছে।

আজ ৮ এপ্রিল (শনিবার) বিকসলে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের চড়াইল খেলার মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ আশ্রাফ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য হাজি মোঃ জামিল হোসেন, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জাহিদ হোসেন রনি, কালিন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিন রানা খোকন, কালিন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি মোঃ মোজাম্মেল হোসেন, বাস্তা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আশকর আলীসহ কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগ ও কালিনী ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।

এক সংক্ষিপ্ত বক্তব্যে শাহীন আহমেদ বলেন, প্রতি ঈদে আমরা আপনাদের সাথে ইফতার পার্টি ও দোয়া মাহফিল করে থাকি। মহামারীর কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শেখ হাসিনার পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। তিনি আরো বলেন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে হায়াতে তায়্যিবাহ দান করেন এবং তার নৌকা মার্কায় আবারো ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০