PRIYOBANGLANEWS24
৫ এপ্রিল ২০২৩, ৮:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে তুচ্ছ ঘটনায় ফল বিক্রেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকার দোহারে এক ফল বিক্রেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে ক্রেতাসহ তার লোকজন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কুসুমহাটী ইউনিয়নের বাংলাবাজারে এ ঘটনা ঘটে। পরে আহত ফল বিক্রেতা সাব্বির হোসেন নাঈমকে উদ্বার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সুন্দরীপাড়ার আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি ২০০ টাকা দিয়ে একটি তরমুজ কিনে বাংলাবাজারের ফল বিক্রেতা আঃ রাজ্জাকের ছেলে নাঈমের কাছ থেকে। বাড়িতে গিয়ে তরমুজটি কাটলে তা নষ্ট বের হলে আনোয়ার তরমুজটি ফেরত দিতে দোকানে আসে। এনিয়ে আনোয়ারের সাথে নাঈমের তর্কবিতর্ক হয়। পরে নাঈমের বাবা রাজ্জাক ঘটনাটি শুনে একটি তরমুজ আনোয়ারের বাড়িতে পাঠিয়ে দেন।

কিন্ত কিছুক্ষণ পর ক্ষুব্ধ ক্রেতা আনোয়ার লোকজন নিয়ে বিক্রেতাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর দোহার চরমাহমুদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছে।

এ বিষয়ে আহত নাঈমের বাবা ফল বিক্রেতা আঃ রাজ্জাক বলেন, আমার ছেলে একজন কলেজ শিক্ষার্থী, সে অবসর সময় আমাকে ব্যবসার কাজে সময় দেয়। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ওরা ছেলেটাকে এমন অমানবিকভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। আমি এর উপযুক্ত বিচার দাবি করছি।

দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, এবিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

১০

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১১

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১২

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১৩

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৪

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৫

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৬

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৭

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৮

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৯

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

২০