PRIYOBANGLANEWS24
৫ এপ্রিল ২০২৩, ৫:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে নৌ পুলিশের অভিযানে জাটকাসহ আটক ৭ জেলে

ঢাকার দোহারে পদ্মানদীতে অভিযান পরিচালনা করে ১৬০০ কেজি জাটকা ও ১ লাখ ৩০ হাজার মিটার জালসহ ৭ জেলেকে আটক করেছে কুতুবপুর নৌ পুলিশ।

বুধবার সকালে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে এএসআই রুবেল ও মোকলেছুর সহ সঙ্গীয় ফোর্স পদ্মানদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে জাটকা ও জালসহ ৭ জেলেকে আটক করেন।

আটককৃতরা হলেন, দোহার উপজেলার মধুরচর এলাকার মৃত আরফান বেপারীর ছেলে ফালান বেপারী (৫৫), মৃত ইলিয়াস মোল্লার ছেলে বিল্লাল (৪০), মৃত শেখ অলিমুদ্দিনের ছেলে কাদির (৬০), সিরাজ বেপারীর ছেলে শাকিল (২০), হামিদ হাওলাদারের ছেলে ইলিয়াস(৩০), শেখ মালেকের ছেলে রিপন শেখ (৩৫), ফয়জুল বেপারীর ছেলে মিজানুর রহমান (৩২)। আটককৃতরা সবাই একই এলাকার বাসিন্দা।

কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম বলেন, ১লা এপ্রিল থেকে ৭ই এপ্রিল পর্যন্ত জাটকা ধরা নিষেধ। এবিষয়ে আমরা জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা করেছি। তবুও কিছু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরছে। জাটকা সংরক্ষণে আমরা সবসময় অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। আজকের অভিযানে আমরা ১৬০০ কেজি জাটকা ও ১ লাখ ৩০ হাজার মিটার জালসহ ৭ জেলেকে আটক করেছি।

তিনি আরও বলেন, পঞ্চম দিনের অভিযানে এ পযন্ত প্রায় চার লাখ মিটার জাল ও ১৮০০ কেজি জাটকাসহ মোট ২০ জন জেলেকে আটক করেছি। এবং তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও নিয়মিত মামলা রজু করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০