PRIYOBANGLANEWS24
২৬ মার্চ ২০২৩, ১০:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার ও নবাবগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার সকাল ৮টায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ ও আনসার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো।
পরে সকাল ১০টায় নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি আ. হালিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অফিসারবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ। পরে বিকেলে অব্দুল ওয়াছেক মিলনায়তনে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা করা হয়।

এছাড়া বেলা ১১ টায় উপজেলা সদরে শোভাযাত্রা বের করে নবাবগঞ্জ উপজেলা বিএনপি।

অপর দিকে একই দিনে যথাযথ মর্যাদায় দোহারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাখেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী সহ বীর মুক্তিযোদ্ধাগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০