PRIYOBANGLANEWS24
২৩ মার্চ ২০২৩, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বিশ্ব যক্ষা দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

‘হ্যা! আমরা যক্ষা নির্মূল করতে পারি’ প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিশ্ব যক্ষা দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে। নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক এনজিও এ আয়োজন করেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের ফটক থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

তিনি জানান, এ উপজেলায় গত এক বছরে সাড়ে ৩ শতাধীক যক্ষা রোগী চিকিৎসা নিয়েছেন। ৭ দিনের বেশি কাঁশি হলে অবহেলা না করে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে এসে যক্ষা পরীক্ষা করান। বিশেষ করে বয়স্কদের জন্য খুবই জরুরী।

বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের কার্ডিওলজি বিভাগের ডা. ফয়সাল হাসান, মেডিসিন বিভাগের ডা. ইফতেখার আহমেদ, আরএমও ডা. সামছুল ইসলাম খান। উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, ব্র্যাকের প্রোগ্রাম অফিসার মিল্টন মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার শিউলি আক্তার, ফিল্ড অর্গানাইজার সঞ্জয় কুমার আচার্য্য প্রমুখ।

একই সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ-২০২৩ এ শিশুদের টিকা ও নারীদের জরায়ুমুখ ও ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা করানো হয়।

এ বিশেষ সেবার আওতায় ১৭-২৩ মার্চ দুপুর পর্যন্ত উপজেলা ২৪৫জন নারী এ পরীক্ষা করিয়েছেন বলে সভায় জানানো হয়। সভায় আরও জানানো হয় স্বাস্থ্য সেবা নিতে হলে এখন থেকে রোগীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সাথে করে আনতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Get to know the Secrets of internet gaming club real money Canada Success

Unlock Elite player Treatment at the Top rated Internet Gaming club Sites Canada

Unlock Unique Deals for internet staking Canada 2026

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১০

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১১

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১২

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৩

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৪

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৫

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৬

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৭

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৮

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৯

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

২০