PRIYOBANGLANEWS24
২১ মার্চ ২০২৩, ৯:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারের বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ঢাকার দোহার উপজেলার বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠ শেষে পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে অতিথিদের ফুল দিয়ে বরণ ও ব্যাচ পরিয়ে সম্মাননা জানানো হয়। এরপর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্যে অনুষ্ঠিত হয়। যা অতিথি ও অন্যান্য শিক্ষার্থীদের মুগ্ধ করে।

প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ শাখাওয়াৎ হোসেন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার সহধর্মিনী মাহিয়া বেগম এবং প্রধান পৃষ্টপোষক ছিলেন ঢাকা ট্যাক্সেস বারের সিনিয়র আয়কর আইনজীবি এ্যাডঃ জহিরুল ইসলাম বিপ্লব।

বিশেষ অতিথি ছিলেন দোহার পৌরসভা মেয়র মোঃ আলমাছ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সঞ্চিতা গুহ চৈতী, নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সমাজ সেবক শহিদ মিয়া, সাবেক সাধারন সম্পাদক শহিদ খান, বীর মুক্তিযোদ্ধা মনিরম হোসেন মোল্লা, কোঠাবাড়ি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হান্নান মিয়া, শেখ আবুল হোসেন ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোঃ ঝান্টু ভূঁইয়া।

সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য মোঃ বিল্লাল হোসেন, মশিউর রহমান, হুমায়ুন কবির, শিক্ষক প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম ও বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কুমার সরকার সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের কো-অপ্ট সদস্য মনির হোসেন ভূঁইয়া। এসময় নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ খান ২ লাখ টাকা অনুদানের চেক দিয়ে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০