PRIYOBANGLANEWS24
৩১ মার্চ ২০২০, ৭:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে সর্দি, কাশি ও জ্বরে এক ব্যক্তির মৃত্যু

সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ৫৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা এ বিষয়ে এখন নিশ্চিত হতে পারেননি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম জানান, সোমবার রাতে ঢাকার উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৮ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি প্রিয়বাংলা নিউজ২৪ কে বলেন, গতকাল সোমবার বিকেলে সর্দি, কাশি, জ্বর ও প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে ওই বৃদ্ধ নবাবগঞ্জ হাসপাতালে ভর্তি হয়। তার মধ্যে করোনার আক্রান্ত হওয়ার প্রত্যেকটি উপসর্গ বিদ্যমান থাকায় আমাদের রোগ নিয়ন্ত্রণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক হরোগবিন্দ সরকার অনুপ তাকে বিভিন্ন পরিক্ষা নিরীক্ষা দেন। পরীক্ষা নিরীক্ষার ফলাফল দেখে ও তার অবস্থার অবনতি দেখে তাকে আইসিইউতে রাখার প্রয়োজন অনুভব করে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের সাহায্য নিয়ে তাকে সন্ধ্যার পর ঢাকার উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল জানান, কুয়েত মৈত্রী হাসপাতালেই তার করোনা পরীক্ষা করা হবে। পরিক্ষার রিপোর্ট পেলে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, ৮৫ বছর বয়সী আরও এক বৃদ্ধ নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগে তিনদিন ধরে ভর্তি রয়েছে। তার চিকিৎসা চলছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০