PRIYOBANGLANEWS24
১৫ মার্চ ২০২৩, ১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রিসোর্টের পানিতে দুই সন্তানের রহস্যজক মৃত্যু: মা রিমান্ডে

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একটি রিসোর্টের পানিতে ডুবে ভাইবোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় করা মামলায় নিহত ওই দুই শিশুর মাকে গ্রেপ্তারের পর হেফাজতে এনেছে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্জামান জানান, সোমবার তাকে তিন দিনের হেফাজতে (রিমান্ডে) আনা হয়েছে।

গ্রেপ্তার জিন্নাত বেগম কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের গদাবাগ বালুর মাঠ এলাকার নবীন মিয়ার বাড়ির ভাড়াটিয়া মোখলেছুর রহমান মিন্টুর স্ত্রী। পেশায় একজন রাজমিস্ত্রি সে। তার গ্রামের বাড়ি লক্ষীপুর সদর থানার নকতনপুর।

শনিবার দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী গার্ডেন পার্ক নামের একটি রিসোর্টের পানিতে ডুবে ওই দম্পতির শিশু ছেলেমেয়ে তানজিদ হোসেন ফাহিম (৩) ও আদিজা আক্তারের (৫) রহস্যজনক মৃত্যু হয়। সংবাদ পেয়ে সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহত দুই শিশুর বাবা মোখলেছুর রহমান মিন্টু বলেন, শনিবার আমার স্ত্রী ডাক্তার দেখানোর কথা বলে বাসা থেকে বের হয়ে ডাক্তারের কাছে না গিয়ে তার প্রেমিক জুলহাসের সঙ্গে ওই পার্কে ঘুরতে যায়। সেখানে গিয়ে তারা পরিকল্পিতভাবে আমার দুই শিশু সন্তানকে পার্কের পানিতে ফেলে মেরে ফেলেছে। এটি কোনো দুর্ঘটনা নয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

ওসি শাহ্জামান বলেন, এ ঘটনায় রোববার রাতে নিহত ওই দুই শিশুর বাবা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তার স্ত্রী জিন্নাত বেগম ও তার প্রেমিক জুলহাসকে আসামি করা হয়ছে।

সোমবার জিন্নাত বেগমকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এ ঘটনায় তদন্ত চলছে ও গ্রেপ্তার জিন্নাতকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও এ মামলায় অপর আসামি জুলহাস পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০