PRIYOBANGLANEWS24
১৩ মার্চ ২০২৩, ৬:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে মায়ের সাথে ঘুরতে গিয়ে ২ সন্তানের রহস্যজনক মৃত্যু

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের রাজাবাড়ী এলাকায় গার্ডেন পার্কে মায়ের সাথে ঘুরতে গিয়ে দুই সন্তানের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাতে গার্ডেন পার্কের সুইমিং পুল থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

নিহতরা হলেন, আদিজা আক্তার (৫) ও তানজিদ হোসেন ফাহিম (৩)। তাদের পিতার নাম মোকলেসুর রহমান মিন্টু। তার গ্রামের বাড়ি লক্ষিপুর সদর থানার নকতনপুর গ্রামে। বর্তমানে কেরানীগঞ্জের গদারবাগ এলাকার নবীন মিয়ার বাসায় পরিবার নিয়ে বসবাস করনে। তিনি পেশায় রাজমিস্ত্রী।

নিহত শিশুদের পিতা মোকলেসুর রহমান জানান, ঘটনার দিন দুপুরে কাজ থেকে বাসায় এসে বাচ্চাদের সাথে নিয়ে ভাত খাই। তখন আমার স্ত্রী বলে ডাক্তারে কাছে যাবে। আমি বলি কাজ শেষ করে এসে নিয়ে যাবো। একটু পর এসে দেখি ঘরে তালা দেওয়া। তিনি অভিযোগ করে বলেন, জুলহাস নামে এক ব্যক্তির সাথে তার স্ত্রী জিন্নাতের দীর্ঘ দিন পরক্রিয়া চলছে। শনিবার ডাক্তারের কথা বলে জুলহাসের সাথে পার্কে ঘুরতে গিয়ে পরিকল্পিতভাবে আমার সন্তান দুটিকে হত্যা করে পার্কের সুইমিং পুলের পানিতে পড়ে মরার নাটক সাজিয়েছে। আমি আমার সন্তানদের হত্যাকারিদের উপযুক্ত বিচার দাবি করছি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জামান জানান, গার্ডেন পার্ক কর্তৃপক্ষ শিশু দুটির লাশ সুইমিং পুলে ভাসমান দেখে তাদের উদ্ধার করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় শিশু দুটির মা জিন্নাত আরাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে জিন্নাত আরার প্রেমিক জুলহাস পলাতক রয়েছে। ঘটনার সত্যতা উদঘাটনের জন্য তদন্ত চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০