PRIYOBANGLANEWS24
১১ মার্চ ২০২৩, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুতের চোর বলে, বিদ্যুতের দাম কমাতে হবে!

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, “লন্ডনের টেমস নদীর পারে ক্যাসিনো ও হাউজির আসরে বসে আইএসআই’র সাথে বৈঠক করে শেখ হাসিনা সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে দুর্নীতির বরপুত্র তারেক জিয়া।”
বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে ঢাকা জেলা আওয়ামী আয়োজিত শান্তি সমাবেশে তিনি একথা বলেন। শনিবার বিকেলে ঢাকার নবাবগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কামাল হোসেন। তিনি বলেন, লন্ডনে বসে বিদ্যুত চোর বলে, বিদ্যুতের দাম কমাতে হবে। বিদ্যুত সেক্টরে লুটপাটের কারণে ১ মেগাওয়াট বিদ্যুতও উৎপাদন করতে পারেনি তারা। এখন শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে মিথ্যাচার আর ষড়যন্ত্র শুরু করেছে।

শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, সাহাবুদ্দিন ফরাজী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনারকলি পুতুল, স্মৃতিকনা বিশ্বাস, নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, দোহার উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নুরুল হক বেপারী, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ সহ আরো অনেকে।

নবাবগঞ্জ ও দোহার উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। এছাড়া নবাবগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ব্যানার সহকারে মিছিল নিয়ে শান্তি সমাবেশে সমবেত হন। নেতাকর্মীদের আগমনে সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। এসময় মঞ্চ থেকে হাত উঁচিয়ে উপস্থিত নেতাকর্মীদের স্বাগত জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০