PRIYOBANGLANEWS24
২০ ফেব্রুয়ারী ২০২৩, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল সাড়ে ১০ টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এতে ১০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, মার্বেল দৌড় সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেন দেন অতিথিবৃন্দ।

কলেজের প্রতিষ্ঠাতা ও গর্ভনিবডির সভাপতি তোজাম্মেল হোসেন চৌধুরী বাবর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কলেজ গর্ভনিংবডির বিদ্যোৎসাহী সদস্য গাজী আশরাফ হোসেন ( লিপু)।উদ্বোধক উপস্থিত হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত সচিব ও কলেজ গভর্নিংবডির বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো : গোলাম মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ বারী বাবুল মোল্লা, শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমোর রহমান খান পিয়ারা, জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের রেশমা আক্তার, হাসনাবাদ সেন্ট ইউফ্রেজীস্ গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা, তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল মোস্তফা ও কলেজ গর্ভনিংবডির সদস্যবৃন্দ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০