PRIYOBANGLANEWS24
১৯ ফেব্রুয়ারী ২০২৩, ৯:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ‘সম্মান সাহাবী’ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ঘড়ির কাটা তখন পৌনে এগারটা। তরুন থেকে বৃদ্ধ সব বয়সী মানুষই ভীড় করছে। কেউ এসেছেন রক্তের গ্রুপ নির্ণয় করতে। কেউবা এসেছেন চক্ষু সেবা নিতে। আবার কেউ কেউ এসেছেন নাক, কাল ও গলা রোগের চিকিৎসা নিতে। গ্রামাঞ্চলে দল বেঁধে এমন চিকিৎসা নিতে সচরাচর দেখা যায় না। তবে শনিবার এমন দৃশ্যই দেখা গেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের কান্দাবাড়িল্যা গ্রামে। শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান, ওসমান গ্রুপের চেয়ারম্যান ও সম্মান সাহাবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আক্কাচ উদ্দিন মোল্লার সহধর্মিণী শাহান আরা বেগম ও কনিষ্ঠ পুত্র ইকরাম উদ্দিন মোল্লার স্মরণে ‘সম্মান সাহাবী’ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য শনিবার দিনব্যাপী ছিল এমন কর্মসূচী।
কর্মসূচীর শুরুতে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এরপর পরই ফিতা কাটার মধ্য দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেন অতিথিরা। পরে বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসকরা ১০টি বুথের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ জানান, আমরা বিভিন্ন সময়ে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে থাকি। এতে রোগী খুব কাছাকাছি থেকেই বিনামূল্যে চিকিৎসা নিয়ে থাকেন।

সম্মান সাহাবী ফাউন্ডেশনের সহ সভাপতি ও তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের সহকারী অধ্যাপক মোঃ সারোয়ার হোসেন বলেন, আগামীতেও ধারাবাহিকভাবে এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে।

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান, ওসমান গ্রুপের চেয়ারম্যান ও সম্মান সাহাবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আক্কাচ উদ্দিন মোল্লা বলেন, মানুষের বিপদে পাশে থাকা আর গ্রামের সাধারণ মানুষদের সেবা করার জন্যই সম্মান সাহাবী ফাউন্ডেশনের পথচলা শুরু হয়। একই সাথে যাদের কেউ নেই। তাদের জন্য এখানে বৃদ্ধাশ্রম নির্মাণ করা হয়েছে। এমন কার্যক্রম সবসময়ই চালু রাখার হবে ইনশাল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০