PRIYOBANGLANEWS24
১৩ ফেব্রুয়ারী ২০২৩, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাড়াগ্রাম ভূমি অফিস থেকে দালাল আটক, ১ মাসের কারাদন্ড

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পাড়াগ্রাম ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে রইস উদ্দিন (৪২) নামে দালাল সদস্যকে এক মাসের বিনাশ্রম সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

সাজাপ্রাপ্ত রইস উদ্দিন উপজেলার কৈলাইল ইউনিয়নের মেলেং গ্রামের আরজ আলীর ছেলে।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, উপজেলার পাড়াগ্রাম ইউনিয়ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শনকালে রইস উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃতকে এক মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. আ. হালিম বলেন, রইস উদ্দিন জমি নামজারি করে দেওয়ার নামে প্রতারণা, সেবা গ্রহীতাদের ভূমি উন্নয়ন কর দাখিল করে দেওয়ার নামে অতিরিক্ত টাকা গ্রহণ ও কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদানের নামে প্রতারণা ও মানুষের কাছ থেকে অর্থ আদায়ের দালালির সাথে জড়িত। এসব বিষয়ে তার বিরুদ্ধে অনেক সেবাগ্রহীতার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন প্রচেষ্টার পর তাকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে।

আ. হালিম ভুমি সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে বলেন, নবাবগঞ্জ উপজেলায় হয়রানি মুক্ত ভূমি সেবা প্রদানের জন্য দালালদের আইনের আওতায় আনার অভিযান অব্যাহত রয়েছে। যে কোন ভূমিসেবা গ্রহণে কেউ হয়রানি করলে বা ঘুষ দাবি করলে সহকারী কমিশনার (ভূমি), নবাবগঞ্জ, ঢাকাকে জানানোর জন্য অনুরোধ করা হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০