PRIYOBANGLANEWS24
৪ ফেব্রুয়ারী ২০২৩, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে চার জনকে সাজা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে চিতাখোলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৪জন কে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তাদেরকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

ভ্রাম্যমান আদালত সৃত্র জানায়, শনিবার বিকালে উপজেলার চিতাখোলা এলাকায় মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মুরসালিন (৪৩), সুজন মন্ডল (৪০), আসলাম (৪২), ও রাজু (৩৮) কে গাজা সেবন ও সংরক্ষণ করার অপরাধে আটক করে রাতে ভ্রাম্যমান আদালতে ৪টি মামলা দিয়ে প্রত্যেককে ১৫দিন করে বিনাশ্রম সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মাদক বিরোধী অভিযান কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার পুলিশ উপরিদর্শক মফিজুর রহমান মোল্লা বলেন, ভ্রাম্যমান আদালতে সাজাকৃত আসামী ৪জনকে রবিবার সকালে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, মাদকের ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্স। উপজেলাকে মাদক মুক্ত করতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

১০

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

১১

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১২

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১৩

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১৪

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৫

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৬

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৭

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৮

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৯

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

২০