PRIYOBANGLANEWS24
৩০ ডিসেম্বর ২০১৯, ২:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডকে উড়িয়ে চ্যাম্পিয়নশিপে প্রথম জয় পেলো দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক। প্রিয়বাংলা নিউজ২৪:
দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৭৬ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল ইংল্যান্ড। হাতে ছিল আরও একটা দিন। কিন্তু কাগিসো রাবাদা-এনরিখ নতশের তোপের সামনে লাঞ্চের পর বেশিক্ষণ টিকে থাকতে পারলো না সফরকারীরা। ২৬৮ রানে গুটিয়ে গিয়ে ১০৭ রানের হার বরণ করেছে জো রুটের দল।

প্রথম ইনিংসে ১৮১ রানে অলআউট হয় ইংল্যান্ড। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা প্রোটিয়ারা প্রথম ইনিংসে করে ২৮৪ রান। ফাফ ডু প্লেসিসের দল দ্বিতীয় ইনিংসে ২৭২ রান করে লক্ষ্য নেয় ৩৭৬ রানের।

সেঞ্চুরিয়নে রোববার (২৯ ডিসেম্বর) ১ উইকেটে ১২১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ইংলিশরা। দিনের শুরুতে প্রোটিয়াদের আনন্দের উপলক্ষ্য এনে দেন নতশে। আগের দিনের ৭৭ রানের সঙ্গে আর ৭ রান যোগ করতেই ব্যক্তিগত ৮৪ রানে সাজঘরে ফেরেন ওপেনার রোরি বার্নস।

এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জো ডেনলি ও রুট। প্রিটোরিয়সের বলে এলবিডব্লিউর শিকার হয়ে ডেনলি ফিরলে ফের চাপে পড়ে সফরকারীরা। তবে ইংল্যান্ড বিপর্যয়ে পড়ে লাঞ্চ থেকে ফেরার পর।

দলের দুঃসময়ে কেশব মহারেজের বলে বেন স্টোকস বোল্ড হন ব্যক্তিগত ১৪ রানে। এর পরপরই ফেরেন জনি বেয়ারস্টো (৯)। সতীর্থদের যাওয়া আসার মাঝে লড়াই করছিলেন রুট। কিন্তু ইংলিশ অধিনায়ক ফিফটি থেকে ২ রান দূরে রাখতে দলীয় ২৩২ রানে নতশের দ্বিতীয় শিকারে পরিণত হন।

এরপর দলকে লড়াইয়ে রাখতে চেষ্টা করেছিলেন জশ বাটলার। কিন্তু ইংলিশ উইকেটরক্ষককে সঙ্গ দিতে পারেননি কেউ। রাবাদা-নতশের তোপে দ্রুত সাজঘরে ফেরেন স্যাম কারেন (৯), জোফরা আর্চার (৪), স্টুয়ার্ট ব্রড ৬)। কোনো বলের মোকাবেলা না করে অপরাজিত ছিলেন জিমি অ্যান্ডারসন। তার আগে ব্যক্তিগত ২২ রানে ফেরেন বাটলার।

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন রাবাদা। নতশের শিকার ৩টি। তবে প্রথম ইনিংসে ৯৫ এবং দ্বিতীয় ইনিংসে ৩৪ রান নিয়ে ম্যাচ সেরা হয়েছেন উইকেটরক্ষক কুইন্টন ডি কক।

প্রথম ম্যাচ জয়ে ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো প্রোটিয়ারা। সেই সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম জয়ের স্বাধ পেলো স্বাগতিকরা। ৪ ম্যাচে ১ জয় ও ৩ পরাজয়ে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে আছে দ. আফ্রিকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০