PRIYOBANGLANEWS24
২৯ জানুয়ারী ২০২৩, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেকদাদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন ধ্রুব এষ ও পাপড়ি রহমান

নেত্রকোনা সাহিত্য সমাজের খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার এবার পাচ্ছেন চিত্রশিল্পী ও সাহিত্যিক ধ্রুব এষ এবংকথাসাহিত্যিক পাপড়ি রহমান।

প্রতিবছরের মতো আগামী পহেলা ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) নেত্রকোনায় ২৬তম বসন্তকালীন সাহিত্য উৎসবে এই পুরস্কার তুলেদেওয়া হবে।

নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান গত রোববার (২৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।

এবার পুরস্কার প্রাপ্তদের মধ্যে ধ্রুব এষ প্রচ্ছদশিল্পী হিসেবে অধিক পরিচিত হলেও কবিতা, শিশুসাহিত্য ও গল্পে বিশেষ খ্যাতিঅর্জন করেছেন। সুপারি পাতার গাড়ি, সূর্য মামার বাচ্চাদের গল্প, ঠিক দুক্কুরবেলা, ভূতপুর, রাফখাতা তার উল্লেখযোগ্য শিশুসাহিত্য।

এদিকে কথাসাহিত্যিক পাপড়ি রহমান আধুনিক সব লক্ষ্যণ নিয়ে মানুষের যাপিত জীবনের কথা বলেন।

অষ্টরম্ভা, ধূলিচিত্রিত দৃশ্যাবলি, পোড়া নদীরস্বপ্নপূরণ, বয়ন, পালাটিয়া তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।

সংগঠন সূত্রে জানা গেছে, নেত্রকোনা সাহিত্য সমাজ ১৯৯৭ সাল থেকে প্রতিবছর পহেলা ফাল্গুন দেশের বরেণ্য লেখক, কবি, সাহিত্যিককে খালেকদাদ চৌধুরী পুরস্কার দিচ্ছে।বসন্তকালীন সাহিত্য উৎসবে এর আগে ২৭ জন কবি-সাহিত্যিককে এই সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে।

এর আগে খালেকদাদ পুরস্কার প্রাপ্তর হলেন যতীন সরকার, আনিসুজ্জামান, কবীর চৌধুরী, হুমায়ূন আহমেদ, নির্মলেন্দু গুণ, রাহাত খান, হেলাল হাফিজ, রফিক আজাদ, বুলবন ওসমান, মহাদেব সাহা, জাফর ইকবাল, নাসরিন জাহান, আবু হাসান শাহরিয়ার, সেলিনা হোসেন, সেলিম আল দীন, আলতাফ হোসাইন, আনিসুল হক, জাকির তালুকদার, মোহাম্মদ রফিক, মোহাম্মদ নুরুল হক, আসাদ চৌধুরী, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, খালেদ মতিন (মরণোত্তর), রফিকউল্লাহ খান, মারুফুল ইসলাম, কামাল চৌধুরী, শামসুজ্জামান খান (মরণোত্তর) ও শামীম রেজা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০