PRIYOBANGLANEWS24
২৫ জানুয়ারী ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার-১

ঢাকার দোহারের ইসলামপুর এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত শহিদুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করেছে দোহার থানা পুলিশ।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দোহার পৌর এলাকার ইসলামপুর খালপাড় গ্রামে গত ১০/১২ দিন আগে বিকালে দোকান থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে ডেকে পাশের নির্জন জঙ্গলে নিয়ে যায় শহিদুল। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করতে চাইলে তার মুখ চেপে ধরে। প্রায় ৪০ মিনিট নির্যাতন করে শিশুটিকে ছেড়ে দেয় শহিদুল। পরে ৫০ টাকা শিশুটির হাতে দিয়ে চকলেট খেতে বলে এবং ঘটনার বিষয়ে কাউকে বলতে নিষেধ করে। রক্ত মাখা অবস্থায় মেয়েটি বাড়িতে আসলে তার মা বিস্তারিত জানতে চায়। ঘটনা শুনে বিষয়টি নিয়ে বিচার চাইতে গেলে শহিদুলের পরিবার শিশুটির মাকে হুমকি ধামকি দেয় বলে অভিযোগ করেন শিশুটির মা।

ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাতে অভিযুক্ত শহিদুলকে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার থানা পুলিশ। পরে রাতেই দোহার থানায় একটি ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী শিশুটির বাবা।

এদিকে মঙ্গলবার রাতে অভিযুক্ত শহিদুলের বাড়িতে এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন স্থানীয় হেমায়েত হোসেন ও অভিযুক্ত শহিদুলের ভাই বাহাদুর।

ভূক্তভোগী শিশুটির বাবা সাংবাদিকদের বলেন, “আমারা গরিব মানুষ। রিক্সা চালিয়ে কোন মতে সংসার চালাই। ঠিকমত তিনবেলা খেতে পারিনা। আমার মেয়ের এমন ক্ষতি করার পরেও বিচার চাইলে তারা হত্যার ভয় দেখায়। আমি পুলিশের সহায়তায় এর সঠিক বিচার চাই, যাতে অন্য কোন গরিব পরিবারের জীবনে এমন ঘটনা না ঘটে।

এ বিষয়ে দোহার থানা ওসি মো. মোস্তফা কামাল বলেন, শিশু ধর্ষণের এ ঘটনায় দোহার থানায় শিশুটির বাবা বাদি হয়ে অভিযুক্ত শহিদুলের নামে একটি ধর্ষণ মামলা করেছেন। প্রধান আসামি শহিদুলকে আমরা গ্রেপ্তার করে সরকারি হাসপাতালে পুলিশি হেফাজতে রেখেছি। শীঘ্রই তাকে আদালতে প্রেরণ করা হবে ও শিশুটিকে স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০