PRIYOBANGLANEWS24
১৯ জানুয়ারী ২০২৩, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোস্ট গার্ডের অভিযানে পিস্তল, গুলি ও বিয়ারসহ মাদক কারবারি আটক

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২টি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ১১৪ ক্যান বিয়ারসহ ১জন সশস্ত্র মাদক পাচারকারী আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ১৯ জানুয়ারি ভোর আনুমানিক ৪টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নাফ নদীর কেকে খালের মোহনায় সন্দেহজনক একটি ডিঙি নৌকা দেখা যায়। কোস্ট গার্ড সদস্য কর্তৃক নৌকাটিকে থামার সংকেত দেয়া হলে কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে নৌকাটি খুব দ্রুত সময়ে পার্শ্ববর্তী হোছকার খাল সংলগ্ন প্যারাবনের মধ্যে প্রবেশ করে। কোস্ট গার্ড সদস্যগণ নৌকাটিকে ধাওয়া করতে করতে প্যারাবনের মধ্যে প্রবেশ করে, এক পর্যায়ে নৌকাতে থাকা কিছু সংখ্যক লোক নৌকাটি নিয়ে একদিকে চলে যায় এবং কিছু সংখ্যক লোক কয়েকটি প্লাস্টিকের বস্তা নিয়ে বরফ কলের দিকে পালাতে থাকে। এসময় কোস্ট গার্ড সদস্যরা লোকগুলোর পিছু নিয়ে বরফকলের দিকে ধাওয়া করতে থাকলে বরফ কলের পুকুর পাড়ে ০৪ টি বস্তা ফেলে দিয়ে পালানোর সময় মোঃ আয়ুব (২১) নামের একজন মায়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি চালিয়ে ১১৪ ক্যান আন্দামান গোল্ড বিয়ার , ৩৮৫ প্যাকেট বার্মিজ চা পাতা এবং চা পাতার বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ০২ টি দেশীয় পিস্তল ও ০২ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত মায়ানমার নাগরিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, টেকনাফের মুচনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে তার মা, বাবা ও আত্নীয় স্বজনরা বসবাস করায় সে প্রতিনিয়ত বাংলাদেশ- মায়ানমারে যাতায়াত করে থাকে। জব্দকৃত দেশীয় পিস্তল, গোলা, বিয়ার এবং চা পাতা সহ আটককৃত ব্যাক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০