PRIYOBANGLANEWS24
১৫ জানুয়ারী ২০২৩, ৫:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খাহ্রায় দুইদিন ব্যাপী পৌষ মেলা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা আলম খান-তহুরুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে চুড়াইন খাহ্রা কলেজ মাঠে দুইদিন ব্যাপী পৌষ মেলা শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দেশ বরেন্য শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নুর আলী।

এ সময় প্রধান অতিথি বলেন, ছোট বেলায় রাত জেগে পৌষ মাসে গ্রামে গ্রামে মেলায় ঘুরেছি, আম কাঁঠালের দিনে আম খেয়েছি আজও সেই দিন গুলো বেশ মনে পড়ে। এ মেলার আয়োজন দেখে আমি অনেক খুশি হয়েছি। পুরোনো সংস্কৃতিকে ধরে রাখতে প্রতিটি এলাকায় এ ধরনের মেলা হলে মানুষ বাঙ্গালী সংস্কৃতিকে উপভোগ করতে পারবে।

ওই এলাকার কৃতি সন্তান সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সেলিম খান তার বক্তব্যে বলেন, আলম খান-তহুরুন্নেসা ফাউন্ডেশনটি আমরা আমাদের বাবা মায়ের নামে করেছি। এটি একটি জনকল্যাণমূলক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এই সংগঠনের মূল উদ্যেশ্য সমাজের অসহায় মানুষদের নিয়ে কাজ করা। শুধু তাই নয় এই সংগঠন দেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কাজ করছে এবং কাজ করে যাবে। প্রথমবার দুইদিন ব্যাপী পৌষ মেলার আয়োজন করেছি। আগামীতে সাত দিন ব্যাপী আয়োজন করা হবে।

আলম খান-তহুরুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, পৌষ মেলার আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ও বাড়ৈখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন, মেলার আহবায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন।

উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম, আগলা ইউপি চেয়ারম্যান শিরিন চৌধুরী, চুড়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বাদল প্রমুখ।

বক্তব্য শেষে প্রধান অতিথি মো. নূর আলী অতিথিদের নিয়ে মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে সন্ধ্যায় মঞ্চ মাতান ক্লোজআপ ওয়ানের সাবেক প্রতিযোগী শিল্পী সালমা। ১৪ জানুয়ারী শনিবার রাতে আয়োজিত বাউল গানের মধ্য দিয়ে মেলার অনুষ্ঠান শেষ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০