PRIYOBANGLANEWS24
১৪ জানুয়ারী ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বসতঘর আগুনে পুড়ে ছাই

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বসতঘর আগুনে পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার ভোররাত ৩টার দিকে উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব কৈলাইল গ্রামের প্রবাসী আইয়ুব আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তার পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছেন বলে জানা গেছে।

কৈলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ক্ষতিগ্রস্ত আইয়ুব আলীর বাড়িতে ছুটে যান এবং তাদের খবর নেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার প্রবাসীর পরিবারের লোকজন বেড়াতে যাওয়া ঘর জনশূণ্য ছিল। শনিবার ভোররাত তিনটার দিকে প্রতিবেশিরা ঘরের ভিতর থেকে আগুনের ফুলকি বের হতে দেখেন। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন এলাকাবাসনী। ততক্ষণে বসত ঘর ও আসবাবপত্র সহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত আইয়ুব আলীর পরিবারের সদস্যরা জানান, শুক্রবার পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ভোর রাতে খবর পেয়ে বাড়িতে এসে দেখেন বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের ২৭ বন্দের একটি চৌ-চালা টিরকাঠের ঘর ও ঘরে থাকা ফ্রিজ, আলমারি সহ ফার্নিচার সহ মূল্যবান কাগজপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান দুর্ঘটনার খবর পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, কৈলাইল ইউনিয়নের চেয়ারম্যানকে দুর্ঘটনাস্থলে যেতে বলা হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০