PRIYOBANGLANEWS24
১৪ জানুয়ারী ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘হাত বাড়িয়ে দাও’ উদ্যোগে সুবিধাবঞ্চিত পথশিশুর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ।

‘হাত বাড়িয়ে দাও’ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত ছিন্নমূল পথশিশুর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন সংগঠনের উদ্যোগক্তরা। শুক্রবার ঢাকার এসওএস শ্যামলী শিশুপল্লীর হারমেন মেইনার অডিটোরিয়ামে ছায়াতল ফাউন্ডেশনের আয়োজনে ২ শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

আকাশ ভুইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সাহিত্যিক, সমাজসেবক, সোমা তাহেরা চৌধুরী আর বিশেষ অতিথি ছিলেন মানবিক কর্মী শায়লা শারমিন।

২০২১ সালের ডিসেম্বরে ‘হাত বাড়িয়ে দাও’ যাত্রা শুরু করে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে কম্বল ও শীতের পোশাক বিতরণের মধ্য দিয়ে। সংস্থাটির ফাউন্ডার প্রেসিডেন্ট আমেরিকা প্রবাসী জান্নাতুন নাঈম ২০২০ সালের মার্চ মাসে করোনা আক্রান্ত হয়ে ডীপ কোমায় আইসিইউতে ছিলেন সুদীর্ঘ ৬ মাস। নতুন জীবন ফিরে পেয়ে তিনি জীবনের মানে খুঁজতে আর্তমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়েন। তিনি জানান, আমি যেহেতু বিদেশে থাকি তাই আমার প্রানের বাংলাদেশের জন্য সবসময়ই আমার মন কাঁদে আর তাই দেশের বিপদে আপদে সাহায্যর হাত বাড়িয়ে দেই আমি সুদূর আমেরিকা থেকে। আমার এই দাতব্য কাজে সাহায্য করছে আমার তিনজন ভালোলাগার মানুষ যাদের সাহায্য ছাড়া আমি আমার এই কাজ কে এগিয়ে নিয়ে যেতে পারতাম না তারা হলো আকাশ ভুঁইয়া, সোমা তাহেরা চৌধুরী এবং শায়লা শারমিন যারা হচ্ছে মানবতার ফেরিওয়ালা। এদেরকে আমি পাশে পাই আমার যেকোন কাজে । যতোদিন বেঁচে থাকবো দেশের মানুষের বিপদে আপদে পাশে থাকবো এটাই হবে ‘হাত বাড়িয়ে দাও’ এর দৃপ্ত অঙ্গীকার।

মাত্র ১৩ মাসেই ‘হাত বাড়িয়ে দাও’ সংগঠনটির নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করেছে। বিশেষ করে শীতের মধ্যরাতে দুইশত দুস্থ ও পথশিশুদের মধ্যে কম্বল বিতরণ। এতিম, দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে দুইশত শীতবস্ত্র বিতরণ।
সোহেল রানা কর্তৃক পরিচালিত ছায়াতল বাংলাদেশ সংগঠনের প্রায় দুইশত পথশিশুকে স্কুলের নতুন পোশাক প্রদান। এতিম ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মধ্যে খাদ্য বিতরণ। পবিত্র রমজান মাসে দুইশত এতিম ও সুবিধাবঞ্চিত পথশিশু এবং শ্যামলী ও মোহাম্মদপুর এলাকার দুইশত রিক্সাচালকদের মধ্যে ইফতার বিতরণ। মিল্টন সমাদ্দার কর্তৃক পরিচালিত মিরপুরের বৃদ্ধনিবাস ও প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য বিতরণ। সোহেল রানা ভাই কর্তৃক পরিচালিত ছায়াতল বাংলাদেশ সংগঠনের প্রায় দুইশত পথশিশুকে ঈদ উল ফিতর উপলক্ষ্যে নতুন পোশাক প্রদান। সিলেটের বন্যাদুর্গত এলাকায় আড়াইশ অসহায় পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ। ১৬৩ ছিন্নমূল ও দুস্থ শিশুর জন্য গরু কোরবানীর ব্যবস্থা।বরিশালের কিডনী রোগী সোহেলকে অর্থ সাহায্য প্রদান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এক শিক্ষার্থীকে এককালিন নগদ ২০ হাজার টাকা অর্থ সাহায্য প্রদান ও শিক্ষাবৃত্তি প্রবর্তন করে এতিম শিশুর দায়িত্ব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০